নতুন আইন এনজিও’র কাজে বাধা সৃষ্টি করবে না: আইনমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ অক্টোবর ২০১৬, ১৪:১৩আপডেট : ২৬ অক্টোবর ২০১৬, ১৪:১৩

আইনমন্ত্রী আনিসুল হক আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘নতুন এনজিও আইন দেশের এনজিওগুলোর কার্যক্রমে কোনও বাধা সৃষ্টি করবে না।’

বুধবার দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে নেদারল্যান্ডের মানবাধিকার বিষয়ক রাষ্ট্রদূত কিসভান বারের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

আনিসুল হক বলেন, ‘নেদারল্যান্ডের রাষ্ট্রদূত বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা, নতুন এনজিও আইন ও বাংলাদেশের মানবাধিকার বিষয়ে আলোচনা করেছেন। সম্প্রতি ব্লগার হত্যার বিচারের অগ্রগতি নিয়েও তিনি জানতে চেয়েছেন। আমি তাকে আশ্বস্থ করেছি, নতুন এনজিও আইন নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। এ আইন এনজিওগুলোর অধিকার ক্ষুণ্ন করবে না।’

তিনি আরও বলেন, ‘আমি তাদের জানিয়েছি, সব ব্লগার হত্যার বিচার প্রক্রিয়াধীন রয়েছে।’

/এসআই/এসএনএইচ/ এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম