বৃহস্পতিবার প্রধানমন্ত্রী মংলা-ঘষিয়াখালী চ্যানেল উদ্বোধন করবেন

বাংলা ট্র্রিবিউন রিপোর্ট
২৬ অক্টোবর ২০১৬, ১৮:৫৪আপডেট : ২৬ অক্টোবর ২০১৬, ১৯:২৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা (বৃহস্পতিবার) বিআইডব্লিউটিএ-এর খনন করা মংলা-ঘষিয়াখালী চ্যানেল উন্মুক্ত করবেন। এছাড়া নবনির্মিত ১১টি ড্রেজারেরও উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করবেন। নৌ-পরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জাহাঙ্গীর আলম খান স্বক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান গণভবনে এবং সচিব অশোক মাধব রায় ও বিআইডব্লিউটিএ-এর চেয়ারম্যান কমডোর এম মোজাম্মেল হক বাগেরহাট প্রান্তে উপস্থিত থাকবেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নৌ-পথটি চালুর ফলে ৮১ কিলোমিটার দূরুত্ব কমেছে। এছাড়া মংলা-ঘষিয়াখালীর রমজানপুর এলাকায় একটি লুপকাট করায় আরও ৫ কিলোমিটার দূরুত্ব কমে মোট ৮৬ কিলোমিটার দূরত্ব কমেছে।
২০১৪-২০১৫ সালে প্রায় ১৮টি ড্রেজার ও ১৫টি স্কেভেটর দিয়ে খনন করা হয়েছে। অভ্যন্তরীণ নৌ-পথের ৫৩ টি রুটে ক্যাপিটাল ড্রেজিং (১ম পর্যায় ২৪টি নৌ-পথ) খনন প্রকল্পের আওতায় প্রায় ২৫০ কোটি টাকা ব্যয় হয়েছে।
/এসআই/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান