অবশেষে বাড়ি ফিরলেন তারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ অক্টোবর ২০১৬, ২২:৫৭আপডেট : ২৮ অক্টোবর ২০১৬, ২৩:০৯

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দু’দিন আটকে থাকার পর অবশেষে বাড়ি ফিরতে পেরেছেন সুদান ফেরত পাঁচ যুবক। পাসপোর্ট বা ট্রাভেল পারমিট না থাকায় বিমানবন্দরের ইমিগ্রেশনে দু’দিন আটকে রাখা হয় তাদের। এরপর বৃহস্পতিবার রাতে বাংলাদেশের নাগরিকত্বের তথ্য-প্রমাণের ভিত্তিতে ও মানবিক দিক বিবেচনা করে তাদের পরিবারে কাছে হস্তান্তর করা হয়। ইমিগ্রেশন পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।

সুদান ফেরত ওই পাঁচ যুবক হলেন রংপুরের মো. ফরিদ মিয়া (২৮), আশিকুর রহমান (২৭), ব্রাহ্মণবাড়িয়ার মো. মাসুদ (৩৫), নওগাঁর মো. সবুজ (৩০) ও ময়মনসিংহের আলমগীর হোসেন (৩০)।

ইমিগ্রেশন পুলিশ জানায়, সুদানের চাকরিদাতা প্রতিষ্ঠান এদের পাসপোর্ট আটকে রেখেছে। এ অবস্থায় গত ১৬ অক্টোবর তারা দেশে আসলে তাদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠে। তখন তাদের সুদান ফেরত পাঠানো হয়। কয়েক দিন পর গত ২৭ অক্টোবর (বুধবার) সুদানি পুলিশ আবারও তাদের বাংলাদেশে পাঠায়।

শাহজালাল বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশের সিনিয়র এএসপি মানসুর আলম কাদেরি বলেন, বাংলাদেশের নাগরিকত্ব প্রমাণ হয়, এমন কোনও নথি ওই যুবকদের কাছে ছিল না। পরে প্রত্যেকের নিজ নিজ এলাকার পুলিশ প্রশাসনের মাধ্যমে তাদের নাগরিকত্ব নিশ্চিত করা হয়।

/সিএ/এআরএল/

আরও পড়ুন: ধর্ষণ,

অতপর ‘নষ্টা মেয়ের উপাখ্যান’

সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম