বিচার বিভাগের গতি বাড়াতে সহায়ক হবে না পৃথক সচিবালয়!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ অক্টোবর ২০১৬, ১৭:৫৮আপডেট : ৩১ অক্টোবর ২০১৬, ১৮:০৭

সুপ্রিম কোর্ট আলাদা সচিবালয় হলেই বিচার বিভাগের সব সমস্যা সমাধান হবে বলে মনে করেন না অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ।তিনি মনে করেন, পৃথক সচিবালয়ের চেয়ে অভিজ্ঞ, মেধাবী ও যোগ্য বিচারপতি জরুরি প্রয়োজন। যদিও প্রধান বিচারপতি বিচার বিভাগ পৃথকের নবম বর্ষপূর্তিতে সোমবার  দেওয়া এক বাণীতে জানিয়েছেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে প্রণীত ১৯৭২ সালের সংবিধানের ১১৬ অনুচ্ছেদটি পুনর্প্রবর্তন সময়ের দাবি।
বাণীতে তিনি বলেন, ‘সংবিধানের ১০৯ অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্ট বিভাগের অধস্তন সব আদালত ও ট্রাইব্যুনালের ওপর উক্ত বিভাগের তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণের ক্ষমতা রয়েছে। অপরদিকে, সংবিধানের ১১৬ অনুচ্ছেদ বিচার বিভাগের ধীর গতির অন্যতম কারণ। ১১৬ অনুচ্ছেদের ফলে অধস্তন আদালতের বিচারকদের পদোন্নতি, বদলি এবং শৃঙ্খলামূলক কার্যক্রম সুপ্রিম কোর্টের পক্ষে এককভাবে গ্রহণ করা সম্ভব হচ্ছে না। এতে বিচার কাজে বিঘ্ন ঘটে এবং বিচার প্রার্থী জনগণের ভোগান্তি বেড়ে যায়।’
এদিকে সুপ্রিম কোর্টে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আলাদা সচিবালয় হলেই যে কাজের গতি বাড়বে বা বড় কিছু হয়ে যাবে, তা কিন্তু নয়। বরং বিচার বিভাগের কাজের গতিশীলতার জন্য মেধাবী বিচারপতি দরকার। কেননা, একজন মেধাবী বিচারপতি দৈনিক ২০টি মামলার শুনানি করতে ও রায় দিতে সক্ষম ।’
উল্লেখ্য, ১৯৭২ সালের সংবিধানের ১১৬ অনুচ্ছেদে বলা আছে, বিচার-কর্মবিভাগে নিযুক্ত ব্যক্তিদের এবং বিচার বিভাগে দায়িত্ব পালনরত ম্যাজিস্ট্রেটদের নিয়ন্ত্রণ (কর্মস্থল নির্ধারণ, পদোন্নতি ও ছুটি মঞ্জুরিসহ) শৃঙ্খলা বিধান সুপ্রিম কোর্টের ওপর ন্যস্ত থাকবে।

/ইউআই  /এপিএইচ/

আরও পড়ুন: তিন সচিবের বিরুদ্ধে রুল

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম