জেএসসি-জেডিসি পরীক্ষা: প্রথম দিনে অনুপস্থিত সাড়ে ৫৯ হাজার পরীক্ষার্থী

বাংলা টিবিউন রিপোর্ট
০১ নভেম্বর ২০১৬, ২০:৩৮আপডেট : ০১ নভেম্বর ২০১৬, ২০:৪০

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার প্রথম দিন সারাদেশে ৫৯ হাজার ৬৬১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এছাড়া ১৪ জন পরীক্ষার্থী ও একজন পরিদর্শককে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি । জেএসসি-জেডিসি পরীক্ষা: প্রথম দিনে অনুপস্থিত সাড়ে ৫৯ হাজার পরীক্ষার্থী

পরীক্ষার প্রথম দিন সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত জেএসসিতে বাংলা প্রথম পত্র এবং জেডিসিতে কোরআন মাজিদ ও তাজবিদ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জেএসসি-জেডিসিতে এক থেকে তিন বিষয়ে অকৃতকার্যরা পরের বছর ফেল করা বিষয়গুলোতে পরীক্ষা দেওয়া সুযোগ পান। সারাদেশে প্রথম দিন ২২ লাখ ৪৮ হাজার ১৯৬ জন শিক্ষার্থী অষ্টম শ্রেণির সমাপনী পরীক্ষায় অংশ নিলেও অনুপস্থিত ছিল ৫৯ হাজার ৬৬১ জন। এর মধ্যে ঢাকা বোর্ডে ১২ হাজার ৫৬০ জন এবং রাজশাহীতে চার হাজার ৮৩৮ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল।

এছাড়া কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ছিল ছয় হাজার ৪১০ জন, যশোরে চার হাজার ৮৬৪ জন, চট্টগ্রামে দুই হাজার ৭০৫ জন, সিলেটে দুই হাজার ৬৫০ জন, বরিশালে তিন হাজার ২৮৮ জন এবং দিনাজপুর বোর্ডে তিন হাজার ৫৯৯ জন।

অন্যদিকে মাদ্রাসা বোর্ডে জেডিসিতে ১৮ হাজার ৭৬৫ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রথম দিনের মাদ্রাসা শিক্ষা বোর্ডের ১১ জন, বরিশালে দুজন এবং কুমিল্লা বোর্ডের একজন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছে। এছাড়া মাদ্রাসা বোর্ডের একজন পরিদর্শককেও বহিষ্কার করা হয়।

দেশের দুই হাজার ৭৩৪টি কেন্দ্রে ২৮ হাজার ৭৬১টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জেএসসি-জেডিসি পরীক্ষায় শিক্ষার্থীরা অংশ নিচ্ছে।

/এসএমএ/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী