বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা উন্নত দেশের সমপর্যায়ে উন্নীত: মেনন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ নভেম্বর ২০১৬, ২০:৪৩ আপডেট : ০৮ নভেম্বর ২০১৬, ২০:৪৫

বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা উন্নত দেশের সমপর্যায়ে উন্নীত: মেনন হযরত শাহজালাল বিমান বন্দরের নিরাপত্তা ব্যবস্থা বিশ্বের উন্নত দেশসমূহের আন্তর্জাতিক বিমান বন্দরের সমপর্যায়ে উন্নীত হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী রাশেদ খান মেনন ।মঙ্গলবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের কনফারেন্স কক্ষে সাম্প্রতিক ঘটনার পরিপ্রেক্ষিতে বন্দরের নিরাপত্তায় নিয়োজিত সংস্থাসমূহের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

রাশেদ খান মেনন বলেন, ‘নিরাপত্তা ব্যবস্থাকে সার্বিক উন্নয়নে যুক্তরাজ্যের পরামর্শক প্রতিষ্ঠান ‘রেড লাইন সিকিউরিটিজ’ চলতি বছরের মার্চ থেকে কাজ করছে।কোনও সিডিউল পরিবর্তন হয়নি।নিরাপত্তা ব্যবস্থাকে অটুট ও নিশ্চিদ্র করতে আনসার সদস্য সোহাগ আলী মূল্যবান জীবন বিসর্জন দিয়েছেন। দায়িত্ব পালনরত সকল নিরাপত্তা সংস্থার তৎপরতায অল্প সময়ের মধ্যে বিপজ্জনক ব্যক্তিকে আটক করা সম্ভব হযেছে। কোনও যাত্রীর ক্ষতি হতে দেওয়া হয়নি।’

মেনন বলেন, ‘যুক্তরাষ্ট্রের জেএফকে বিমান বন্দর, তুরস্কের কামাল আতাতুর্ক বিমান বন্দর, বেলজিয়ামের ব্রাসেলস বিমান বন্দরে আরও বড় ধরনের ঘটনা ঘটেছে। কিন্তু তা সংশ্লিষ্ট দেশের ওপর তেমন নেতিবাচক প্রতিক্রিয়া হয়নি, বাংলাদেশের ক্ষেত্রেও ঘটবে না ।’

রাশেদ খান মেনন বলেন, ‘সরকার বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থাকে সমুন্নত রাখতে সম্ভব সকল পদক্ষেপ নেবে।নিরাপত্তা কর্মকাণ্ড আরও নিবিড় করতে সিভিল অ্যাভিয়েশনের মেম্বর অপারেশন মুস্তাফিজুর রহমানকে প্রধান করে একটি কমিটি করা হয়েছে ।’ তিনি বিমানবন্দরে দায়িত্ব পালনরত সকল সংস্থাসমূহকে সমন্বিতভাবে দায়িত্বপালনের অনুরোধ জানান, যাতে একটি সংস্থার সঙ্গে অন্য সংস্থার কোনও গ্যাপের সৃষ্টি না হয়। এজন্য নিয়মিতভাবে সমন্বয় সভা আয়োজন করতে মন্ত্রী সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

নিহত আনসার সদস্য সোহাগ আলীর প্রতি শ্রদ্ধা জানান মন্ত্রী। তিনি বলেন, ‘সোহাগ আলী আমাদের জানিয়ে দিয়েছেন, দেশপ্রেম ও দায়িত্ববোধ কাকে বলে।’ তিনি সোহাগ আলীর পরিবারেকে তার পক্ষ থেকে এক লাখ টাকা, সিভিল অ্যাভিয়েশনের পক্ষ থেকে এক লাখ টাকা প্রদানের ঘোষণা দেন।

সভায় উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের দাযিত্বপ্রাপ্ত সচিব স্বপন কুমার সরকার, সিভিল অ্যাভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এহসানুল গণি চৌধুরী, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এএইচএম জিয়াউল হক, সিভিল অ্যাভিয়েশনের মেম্বর অপারেশন মুস্তাফিজুর রহমানসহ ডিজিএফআই, এসবি, এনএসআই, এপিবিএন, এ্যাভসেক, আনসার ও পুলিশের কর্মকর্তারা।

/সিএ /এপিএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
হৃদ্‌যন্ত্রের স্পন্দন বন্ধ হলে কেন সব সময় কাজে আসে না সিপিআর?
হৃদ্‌যন্ত্রের স্পন্দন বন্ধ হলে কেন সব সময় কাজে আসে না সিপিআর?
চীনে হকির জাদুঘর দেখে মুগ্ধ, বাংলাদেশে ফিরে আক্ষেপ!
চীনে হকির জাদুঘর দেখে মুগ্ধ, বাংলাদেশে ফিরে আক্ষেপ!
তৌফিক ইমরোজ খালিদীকে শেষ শ্রদ্ধা
তৌফিক ইমরোজ খালিদীকে শেষ শ্রদ্ধা
ল্যান্ডিং গিয়ারে ত্রুটির কারণে জরুরি অবতরণ বিমানের
ল্যান্ডিং গিয়ারে ত্রুটির কারণে জরুরি অবতরণ বিমানের
সর্বাধিক পঠিত
ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
‘বাসায় যুদ্ধ করে’ জুবাইদা রহমান স্বাস্থ্য খাতের বাজেট দ্বিগুণ করেছেন: চিফ হুইপ
‘বাসায় যুদ্ধ করে’ জুবাইদা রহমান স্বাস্থ্য খাতের বাজেট দ্বিগুণ করেছেন: চিফ হুইপ
১০ হাজার কোটি টাকার ‘৩০০ ফিটের’ এ কী হাল
১০ হাজার কোটি টাকার ‘৩০০ ফিটের’ এ কী হাল
সবার আগে প্রশাসনের লোকদের ওপর ‘অপারেশন ক্লিন হার্ট’ চালানো দরকার: এমপি মাজেদ 
সবার আগে প্রশাসনের লোকদের ওপর ‘অপারেশন ক্লিন হার্ট’ চালানো দরকার: এমপি মাজেদ 
ধানক্ষেতে স্কুলছাত্রীকে হত্যার রহস্য খুলতে শুরু করেছে, মোবাইল ফোন উদ্ধার
ধানক্ষেতে স্কুলছাত্রীকে হত্যার রহস্য খুলতে শুরু করেছে, মোবাইল ফোন উদ্ধার