বিদেশিদের ওপর নির্ভরশীলরা কখনও ক্ষমতায় যেতে পারে না: খাদ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ নভেম্বর ২০১৬, ১৪:২৭আপডেট : ১০ নভেম্বর ২০১৬, ১৪:২৭

খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন,‘যারা জনগণের ওপর আস্থা হারিয়ে বিদেশিদের ওপর নির্ভরশীল হয়ে পড়ে তারা কখনও এদেশের রাষ্ট্রক্ষমতায় বসতে পারে না।’

বৃহস্পতিবার (১০ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের হলরুমে ‘১০ নভেম্বর নূর হোসেন দিবস’ উপলক্ষে নূর হোসেন স্মৃতি সংসদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘বিএনপি নিজেদের স্বকীয়তা হারিয়ে এখন বিদেশিদের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। বিদেশিদের ক্ষমতার পালাবদলে এ দেশের রাজনৈতিক পট পরিবর্তনের আশা করছে। ক্ষমতায় যাওয়ার স্বপ্নে বিভোর হয়ে আছে। তারা এখন আর জনগণের ওপর ভরসা করতে পারছে না। যার কারণে ছলে বলে কৌশলে ক্ষমতায় যাওয়ার নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তাদের এ ব্যর্থ আশা কখনও পূরণ হবে না।’

ক্ষমতার লোভে বিএনপি দিশেহারা হয়ে পড়েছে উল্লেখ করে কামরুল ইসলাম বলেন, ‘বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য গায়ে পেট্রোল ঢেলে মানুষ মারতেও দ্বিধাবোধ করছে না। তারা বুঝতে পেরেছে জনগণ বহুকাল আগে তাদের প্রত্যাহার করেছে। যার কারণে নানা ষড়যন্ত্রে মেতে উঠেছে। তাদের এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সচেতন থাকতে হবে।’

তিনি বলেন, ‘শহীদ নূর হোসেন যে উদ্দেশ্যে জীবন দিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন সেটি বাস্তবায়ন করে চলেছেন ঠিক তখন খালেদা জিয়া সেটি নস্যাৎ করার চেষ্টায় লিপ্ত হয়েছে। হাজার হাজার মানুষকে গায়ে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারছে। তাদের এসব কার্যক্রমের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে

হবে।’

নূর হোসেন স্মৃতি সংসদের সভাপতি নূরুল ইসলামের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ,আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, সংগঠনের সাধারণ সম্পাদক তসলিম আহমেদ প্রমুখ।

আরও পড়ুন:

দুর্নীতি মামলায় খালেদার আত্মপক্ষ সমর্থন ২৪ নভেম্বর

 /আরএআর/বিটি/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম