দুর্নীতি মামলায় খালেদার আত্মপক্ষ সমর্থন ২৪ নভেম্বর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ নভেম্বর ২০১৬, ১২:১৮আপডেট : ১০ নভেম্বর ২০১৬, ১৩:২৬

আদালতে খালেদা জিয়া জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের জন্য ২৪ নভেম্বর তারিখ ধার্য করেছেন আদালত। এছাড়া,  জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় তদন্ত কর্মকর্তাকে (আইও) জেরা করার জন্য ১৭ নভেম্বর দিন ধার্য করা হয়েছে। খালেদা জিয়ার আইনজীবী মো. সানাউল্লাহ মিয়া বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে আজ  (বৃহস্পতিবার) পৌনে ১১টার দিকে পুরনো ঢাকার বকশীবাজারে আলিয়া মাদ্রাসাসংলগ্ন মাঠে স্থাপিত অস্থায়ী বিশেষ জজ আদালত-৩ এর  এজলাসে হাজির হন খালেদা জিয়া।
তার উপস্থিতিতে অস্থায়ী বিশেষ জজ আদালত-৩  বিচারক আবু আহমেদ জমাদার  জিয়া চ্যারিটেবল  ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে আত্মপক্ষ সমর্থনের জন্য আগামী ২৪ নভেম্বর আদালতে হাজির হওয়ার দিন ধার্য করেছেন।
মামলার নতুন তারিখ ধার্য  হওয়ার পর বেলা পৌনে ১টার দিকে খালেদা জিয়া আদালত ছেড়ে চলে যান।
উল্লেখ্য, জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগ এনে খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন।
ছবি: নাসিরুল ইসলাম

এপিএইচ/

আরও পড়িুন:  বিনা পরোয়ানায় গ্রেফতার ও রিমান্ড নিয়ে আপিলের রায় প্রকাশ

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম