রাজশাহীর ৮ জেলার জনগণের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন ডেস্ক
১১ নভেম্বর ২০১৬, ২১:১৪আপডেট : ১১ নভেম্বর ২০১৬, ২১:১৪

সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গে তথা জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে চলমান প্রচারণায় প্রান্তিক জনগোষ্ঠিকে সম্পৃক্ত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহী বিভাগের সর্বস্তরের জনগণের সঙ্গে আগামীকাল শনিবার কথা বলবেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে বিকেল সাড়ে ৩টায় রাজশাহী বিভাগের আটটি জেলার জনগণের সঙ্গে কথা বলবেন।

ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ছবি) ইহসানুল করিম জানান, সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গে জনগণকে সম্পৃক্ত করা তথা জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পর্যায়ক্রমে অন্য বিভাগগুলোর জনগণের সঙ্গেও কথা বলবেন।

এর আগে, গত ১২ ও ১৩ জুলাই জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে সরকারের প্রচারণার অংশ হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, চট্টগ্রাম, সিলেট, খুলনা ও বরিশাল বিভাগের ৬৪টি জেলার প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষক, ইমাম, সাংবাদিক, সমাজকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে কথা বলেন। সূত্র: বাসস।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম