বাংলাদেশ-ভারত রুটে নতুন এক জোড়া ট্রেন চালু

চুয়াডাঙ্গা প্রতিনিধি
১১ নভেম্বর ২০১৬, ১৪:৩৩আপডেট : ১১ নভেম্বর ২০১৬, ১৪:৩৫

কলকাতা-ঢাকাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেন কলকাতা-ঢাকাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেনে আরও একজোড়া নতুন ট্রেন যোগ হয়েছে। শুক্রবার ভারতীয় সময় সকাল ৭টা ১০ মিনিটে কলকাতার চিতপুর স্টেশনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভারতের রেলমন্ত্রী সুরেশ প্রভু দিল্লি থেকে এ ট্রেনের উদ্বোধন করেন।

মৈত্রী ট্রেনটি কলকাতা থেকে ছেড়ে এসে বাংলাদেশের দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশন পৌঁছায় শুক্রবার বেলা ১১টা ৩৫ মিনিটে। নতুন ট্রেনে ৪৪৯টি আসন আছে। যাত্রার প্রথম দিনেই যাত্রী সংখ্যা ছিল ২১১ জন। এর মধ্যে ভারতীয় নাগরিক ছিলেন ৫৯ জন এবং বাংলাদেশি যাত্রী ছিলেন ১৫২ জন।

ট্রেন যাত্রী মিঠুন দাশ বলেন, ‘নতুন ট্রেনে যাত্রা আরামদায়ক ছিল এবং সেবার মান ছিল অনেক উন্নত। এ রকম থাকলে ভবিষ্যতে যাত্রী সংখ্যা বাড়বে বলে তিনি আশা করেন।’

ট্রেনটি শনিবার সকাল সোয়া ৮টায় ঢাকা ক্যান্টনমেন্ট রেলস্টেশন থেকে কলকাতার উদ্দেশে ছেড়ে যাবে। বাংলাদেশে ট্রেনটির উদ্বোধন করবেন রেলমন্ত্রী মুজিবল হক।

এ ব্যাপারে দর্শনা আন্তর্জাতিক রেল স্টেশন সুপানটেনডেন্ট মীর লিয়াকত আলী বলেন, দু’দেশের যাত্রীদের মধ্যে ট্রেনটির জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ায় যাত্রী সংখ্যা বৃদ্ধি পেয়েছে। যাত্রী সাধারণের সুবিধার কথা বিবেচনা করে ভারত-বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ নতুন এক জোড়া মৈত্রী এক্সপ্রেস যাত্রা শুরু করলো। প্রথম দিন হওয়ায় যাত্রী সংখ্যা অর্ধেক ছিল। কিন্তু আশা করা হচ্ছে ক্রমান্বয়ে তা বৃদ্ধি পাবে।

আরও পড়ুন:
‘কয়লা খনি আমাদের জীবনটা কয়লা বানিয়ে দিয়েছে’

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম