আ. লীগ উন্নয়নের নামে ধোঁকাবাজি করে না: রেলপথ মন্ত্রী

বাংলা ট্রিবিউন ডেস্ক
১২ নভেম্বর ২০১৬, ১৩:০০আপডেট : ১২ নভেম্বর ২০১৬, ১৩:০২

রেলমন্ত্রী মুজিবুল হক

আওয়ামী লীগ উন্নয়নের নামে জনগণের সঙ্গে ধোঁকাবাজি করে না বলে মন্তব্য করেছেন রেলপথ মন্ত্রী মুজিবুল হক। তিনি বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশের মানুষের উন্নতি হয়, খেয়ে-পরে বাঁচতে পারে। অন্যরা ক্ষমতায় আসলে দেশের সম্পদ পাচার ও লুটপাট হয়।’

দেশবাসীর উদ্দেশে তিনি বলেন, সব ষড়যন্ত্র মোকাবিলা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। দেশকে আরও এগিয়ে নিয়ে যেতে তিনি দেশবাসীকে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।

শনিবার বাংলাদেশ ও ভারতের মধ্যে চলাচলকারী ‘মৈত্রী এক্সপ্রেস’ ট্রেনের চতুর্থ ট্রিপের উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন। উদ্ভোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ রেলওয়ে বাংলার মানুষের একটি সাশ্রয়ী ও নিরাপদ যানবাহন। ব্রিটিশ শাসনামলের পর পাকিস্তান আমল এবং তার পরবর্তীতে যারাই ক্ষমতায় এসেছেন কেউই রেলের প্রতি নজর দেয়নি। বিএনপি সরকার ক্ষমতায় এসে উন্নয়ন তো করেইনি বরং অসংখ্য রেল স্টেশনকে বন্ধ করে দিয়েছে। বিদ্যমান রেললাইন তুলে নিয়ে বিক্রি করে দিয়েছিল। রেলকে লোকসানি খাত হিসেবে চিহ্নিত করে ধ্বংস করে দিয়েছিল।’

তিনি বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশ রেলওয়ের বন্ধ স্টেশন চালু করেছে। নতুন নতুন লাইন নির্মাণ করেছে, নতুন নতুন কোচ আমদানি করে দেশের মানুষের সেবায় বাংলাদেশ রেলওয়েকে গণপরিবহনে রূপান্তরিত করেছে।

এরপর ফিতা কেটে মন্ত্রী মৈত্রী ট্রেনের চতুর্থ ট্রিপের উদ্বোধন করেন। ট্রেনে উঠে যাত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। খবর বাসস।

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম