নৌকা আইভীর

পাভেল হায়দার চৌধুরী
১৮ নভেম্বর ২০১৬, ২০:৩৭আপডেট : ২০ ডিসেম্বর ২০১৬, ১৬:৩৬

সেলিনা হায়াৎ আইভী

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বর্তমান মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকেই আওয়ামী লীগ চূড়ান্ত মনোনয়ন দিয়েছে। শুক্রবার রাতে তাকে মনোনয়ন দেওয়া হয়। আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় বিষয়টি চূড়ান্ত হয়। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

শুক্রবার সন্ধ্যায় আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড প্রার্থীর দক্ষতা, জনপ্রিয়তা এসব যাচাই বাছাই করে দলটির প্রতীক নৌকা আইভীর হাতেই তুলে দিয়েছে। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে বৈঠকে সংসদীয় বোর্ডের সদস্য  ড. আব্দুর রাজ্জাক ও যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি নারায়ণগঞ্জের বর্তমান মেয়র সেলিনা হায়াৎ আইভীর নাম প্রস্তাব করলে তা নিয়ে মনোনয়ন বোর্ড চুলচেরা বিশ্লেষণ করে। পরে মনোনয়ন বোর্ডের প্রধান শেখ হাসিনা  নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ডা. আইভীকে দলীয় মনোনয়ন দেওয়ার ব্যাপারে মনস্থির করলে, বৈঠকে উপস্থিত সকল সদস্য সর্বসম্মতভাবে সিদ্ধান্ত গ্রহণ করেন। স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের একাধিক সদস্য বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।  সূত্র জানায়, মনোনয়ন বোর্ডের বৈঠক শেষে  গণভবনে এসে উপস্থিত হন সেলিনা হায়াৎ আইভী। মনোনয়নপ্রাপ্তির বিষয়টি নিশ্চিত হয়ে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সালাম করেন এবং তাকে দলীয় মনোনয়ন দেওয়ায় তার প্রতি কৃতজ্ঞা প্রকাশ করেন আইভী। বোর্ডে উপস্থিত সকল সদস্যকে  সাধুবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি। 

প্রতিক্রিয়া জানতে চাইলে বাংলা ট্রিবিউনকে আইভী বলেন, ‘আমি ভীষণ খুশি।’ সবার প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।

মেয়র আইভী নারায়ণগঞ্জ আওয়ামী লীগের সহ-সভাপতি।

উল্লেখ্য, গত মঙ্গলবার নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগ এক বর্ধিত সভা করে সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে মেয়র পদে মনোনয়নের জন্য তিন জনের নাম ঠিক করে। পরে তা কেন্দ্রীয় আওয়ামী লীগের কাছে পাঠানো হয়েছে বলে জানায় স্থানীয় আওয়ামী লীগ। তবে সেখানে বর্তমান মেয়র সেলিনা হায়াৎ আইভীর নাম দেওয়া হয়নি। নাম পাঠানো হয়েছে  মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান এবং বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি এম এ রশিদের।

কিন্তু বর্তমান মেয়র সেলিনা হায়াৎ আইভী সর্বশেষ গত বৃহস্পতিবার দুপুরেও বলেন, ‘আমি আশা করি, আওয়ামী লীগ থেকে আমাকে মনোনয়ন দেওয়া হবে।’

প্রসঙ্গত, ২০১১ সালের অক্টোবরে নারায়ণগঞ্জের প্রথম সিটি করপোরেশন নির্বাচনে নিজ দলের সমর্থন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে জয়ী হয়েছিলেন আইভী। সেই নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শামীম ওসমান পেয়েছিলেন ৭৮ হাজার ৭০৫ ভোট। আর আইভি পেয়েছিলেন এক লাখ ৮০ হাজার ৪৮ ভোট।

উল্লেখ্য, নির্বাচন কমিশন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা অনুযায়ী আগামী ২২ ডিসেম্বর নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে।

এসটি/ এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম