আরভি মীন সন্ধানী জাহাজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ নভেম্বর ২০১৬, ১৭:৫৬আপডেট : ১৯ নভেম্বর ২০১৬, ১৮:০২

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মিনা সন্ধানী জাহাজের উদ্বোধন করেন। ছবি: বাসসের সৌজন্য

সামুদ্রিক জরিপ জাহাজ আরভি ‘মীন সন্ধানী’র কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৯ নভেম্বর) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মীন সন্ধানীর কার্যক্রম উদ্বোধন করেছেন তিনি। এর মাধ্যমে দেশের সম্প্রসারিত সমুদ্রসীমায় ডিসেম্বর থেকে সামুদ্রিক জীববৈচিত্র্যের জরিপ কাজ শুরু হবে।

সকালে চট্টগ্রাম বিভাগের জনগণের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উন্নয়ন ও সন্ত্রাস বিরোধী মতবিনিময় সভা চলাকালীন সময়ে চট্টগ্রাম প্রান্তে থাকা এই জরিপ জাহাজটির কার্যক্রম উদ্বোধন করেন তিনি।

এসময় প্রধানমন্ত্রী বলেন, ‘জাতির পিতা ১৯৭৪ সালে সমুদ্র আইন করে গিয়েছিলেন। মিয়ানমারের সঙ্গে আলোচনা করে সমুদ্রসীমা নির্দিষ্ট করে একটি চুক্তিও করে গিয়েছিলেন। আর ভারতের সঙ্গে সীমানা নির্দিষ্টকরণের বিষয়ে আলোচনা শুরু করলেও ৭৫’র ১৫ আগস্টের কালরাত্রিতে তিনি সপরিবারে নিহত হলে আলোচনা  সেখানেই থেমে যায়। ষড়যন্ত্রের মধ্যে দিয়ে যারা ক্ষমতায় এসেছিল তারা বাংলাদেশের এসব সমস্যা সমাধানের কোনও উদ্যোগ গ্রহণ করে নাই।’

প্রধানমন্ত্রী বলেন, ‘এমনকি বঙ্গোপসাগরের গভীর সমুদ্র সীমায় আমাদের যে অধিকার রয়েছে সেগুলো নিয়েও কখনও পার্শ্ববর্তী দেশের সঙ্গে আলোচনা বা আন্তর্জাতিক ফোরামে তুলে ধরেনি সরকারগুলো। দীর্ঘ ২১ বছর পর ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর আমরা এটি নিয়ে আবার কাজ শুরু করি।’

তিনি বলেন, ‘জাতিসংঘ ১৯৮২ সালে আন্তর্জাতিক সমুদ্রসীমা আইন করে এবং আমরা ক্ষমতায় এসেই সেই আইনকে অনুসমর্থন করি। একই সঙ্গে জাতিসংঘে আমাদের সমুদ্রসীমা নির্দিষ্ট করার বিষয়টি তুলে ধরি। অনেক কাজ এগিয়ে নিয়ে গেলেও পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের আসতে না পারায় বিএনপি-জামায়াত জোট আবারও সেই কাজকে ফেলে রাখে।’

তিনি আরও বলেন, ‘২০০৮ সালে আমরা আন্তর্জাতিক আদালতে যেতে উদ্যোগ গ্রহণ করি। এরপর গোপনীয়তার সঙ্গে আমরা তথ্য উপাত্ত সংগ্রহ করে আন্তর্জাতিক আদালতে যাই এবং সমুদ্র আদালতের রায়ে আমাদের অধিকার প্রতিষ্ঠায় সমর্থ হই।’

আর ভি মীন সন্ধানী

এছাড়া প্রধানমন্ত্রী সমুদ্র সম্পদ কাজে লাগানোয় তার ব্লু ইকোনমির উদ্যোগকে তুলে ধরেন এবং দেশের মৎস্যসম্পদ সম্প্রসারণে জেলেদের জন্য অফ সিজনে বিনামূল্যে খাদ্যপ্রদান, বিকল্প হিসেবে খাঁচায় মৎস্যচাষ, মাছের ব্রিডিংকালে মাছ ধরার বন্ধ থাকার সময় বিভিন্ন জেলেদের খাদ্যসহ বিভিন্ন সামাজিক নিরাপত্তা বলয়ের কর্মসূচি তুলে ধরেন।

প্রসঙ্গত, আন্তর্জাতিক আদালতের রায়ের ফলে আন্তর্জাতিক পর্যায়ে প্রতিবেশী ভারত ও মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমা নিয়ে নিষ্পত্তির পর বঙ্গোপসাগরের সমুদ্রসীমায় ১ লাখ ১৮ হাজার ৮১৩ বর্গকিলোমিটারে এবং ২০০ নটিক্যাল মাইল পর্যন্ত বাংলাদেশের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। বঙ্গোপসাগরে জীববৈচিত্র্য, বিশেষত সামুদ্রিক মাছ সম্পর্কিত জরিপ পরিচালনায় আরভি মীন সন্ধানী জাহাজটি কাজে লাগানো হবে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও ) এবং মালয়েশিয়া সরকার এই জরিপ কাজে কারিগরি সহায়তা দেবে।

অনুষ্ঠানে মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ছায়েদুল হক এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব মকিসুদুল হাসান খান চট্টগ্রামের বোর্ড ক্লাব প্রান্ত থেকে ভিডিও কনফারেন্সে বক্তৃতা করেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ৬৬ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে মালয়েশিয়া থেকে সর্বাধুনিক এই গবেষণা জাহাজটি আনা হয়েছে। মীন সন্ধানী জাহাজটির দৈর্ঘ্য ৩৭ দশমিক ৮ মিটার, প্রস্থ ৯ দশমিক ২ মিটার এবং গভীরতা ৩ দশমিক ৩ মিটার। জাহাজটিতে ২৮ জন ক্রু ও গবেষকের থাকার ব্যবস্থা রয়েছে। নতুন এই জাহাজটি সমুদ্রের পানিতে ৩৬০ ডিগ্রি অবতলে ২০০ মিটার গভীরতা পর্যন্ত জীবিত যে কোনও জলজ প্রাণী চিহ্নিত করতে সক্ষম।

উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে প্রথমবার ১৯৭৩ সালে বঙ্গোপসাগরে সামুদ্রিক প্রাণিজ সম্পদের ওপর জরিপ পরিচালনা করা হয়।

/এমডিপি/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী