মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের পদে থাকা প্রশ্নে রুল

বাংলা ট্রিবিউন ডেস্ক
২০ নভেম্বর ২০১৬, ১৪:৩৩আপডেট : ২০ নভেম্বর ২০১৬, ১৪:৩৫

হাইকোর্ট

জাতীয় মানবাধিকার কমিশনে কাজী রিয়াজুল হক কোন কর্তৃত্ববলে চেয়ারম্যান পদে বহাল আছেন তা জানাতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহ সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ সোমবার এ রুল জারি করেন। আগামী ৪ সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

৯ নভেম্বর সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ মানবাধিকার কমিশনের চেয়ারম্যান পদে কাজী রিয়াজুল হকের নিয়োগ নিয়ে রিট আবেদন করেন। সেই রিট নিয়ে সোমবার শুনানি হয়।

শুনানিতে আইনজীবী ইউনুছ আলী বলেন, কাজী রিয়াজুল হক ২০১০ ও ২০১৩ সালে জাতীয় মানবাধিকার কমিশনে সদস্য ছিলেন। ২২ জুন থেকে তাকে চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়। ২০০৭ সালের মানবাধিকার কমিশন আইন অনুযায়ী কমিশনে দুইবারের বেশি নিয়োগ অবৈধ। খবর বাসস।

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম