‘প্রধানমন্ত্রীর দিল্লি সফর উপলক্ষে পানি নিয়ে আলোচনা চলছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ নভেম্বর ২০১৬, ২০:৪৯আপডেট : ২০ নভেম্বর ২০১৬, ২০:৫৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের আগে পানি সহযোগিতা নিয়ে দু’পক্ষের মধ্যে আলোচনা চলছে। এ প্রসঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত হর্ষবর্ধন শ্রীংলা বলেন, ‘সবকিছু নিয়ে আলোচনা চলছে এবং এ কারণে এ বিষয়ে এখন কোনও মন্তব্য করা যাবে না।’ রবিবার সন্ধ্যায় পররাষ্ট্র সচিব এম শহীদুল হকের সঙ্গে দেড় ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শ্রীংলা বলেন ২০১০ সালের পরে এটিই প্রথম ভারতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাষ্ট্রীয় সফর। এ কারণে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতের প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকরের ঢাকা সফর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও তিনি শিগগিরই ঢাকা সফর করবেন। এই প্রথমবারের মতো ভারতের কোনও প্রতিরক্ষামন্ত্রী বাংলাদেশ সফর করবেন।’

শ্রীংলা বলেন,‘আমরা দুই দেশের সামরিক ক্ষেত্রে আরও বেশি আলোচনা ও বিনিময় আশা করি।’

উল্লেখ্য, ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে প্রধানমন্ত্রী হাসিনা দ্বিপক্ষীয় সফরে দিল্লি  সফর করবেন।

/এসএসজেড/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের