অধূমপায়ীকে স্বাস্থ্যমন্ত্রী করার পরামর্শ মোহাম্মদ নাসিমের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ নভেম্বর ২০১৬, ০২:৩৫আপডেট : ২৩ নভেম্বর ২০১৬, ০২:৩৮

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বিশ্বের সব দেশেই স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে অধূমপায়ীকে বেছে নেওয়ার পরামর্শ দিয়েছেন মোহাম্মদ নাসিম। সব দেশের রাষ্ট্রপতিকে চিঠি দেওয়ার জন্যও বিশ্বস্বাস্থ্য সংস্থার প্রতি অনুরোধ জানান তিনি। চীনের সাংহাইয়ে চলমান বিশ্ব স্বাস্থ্য সংস্থার সম্মেলনের সাইড ইভেন্ট ‘জনস্বাস্থ্য উন্নয়নে তামাক ব্যবহার বন্ধ’ বিষয়ক আলোচনা সভায় তিনি এই পরামর্শ দেন। মঙ্গলবার (২২ নভেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আলোচনা সভায় স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দেশের মানুষের স্বাস্থ্য মান উন্নয়নের দায়িত্ব নিয়ে কোনও মন্ত্রীর ধূমপানের অভ্যাস থাকা অনৈতিক। এক্ষেত্রে সব দেশের স্বাস্থ্যমন্ত্রীকে ধূমপান থেকে বিরত থাকার অনুরোধ জানাতে পারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।’

মোহাম্মদ নাসিমের এ প্রস্তাব উত্থাপনের পর সভার মডারেটর উপস্থিত মন্ত্রীদের সম্মতি চাইলে সবাই করতালি দিয়ে তাকে স্বাগত জানান।

/এসএমএ/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম