আজ সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৩ নভেম্বর ২০১৬, ০৮:৩৮আপডেট : ২৩ নভেম্বর ২০১৬, ০৮:৪০

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার সিলেট যাচ্ছেন। বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের নব প্রতিষ্ঠিত ১১ পদাতিক ব্রিগেডের পতাকা উত্তোলন অনুষ্ঠানসহ কয়েকটি কর্মসূচিতে যোগ দিতে তিনি সিলেট সফরে যাচ্ছেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে প্রধানমন্ত্রী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যাবেন। সেখানে থেকে প্রথমে যাবেন নগরীর আম্বরখানায় দরগাহ্ মহল্লায় হযরত শাহজালাল (রাঃ) এর মাজার জিয়ারত করতে। এরপর সেখান থেকে নগরীর উপকণ্ঠে খাদিমনগরে হযরত শাহ্পরান (রাঃ) এর মাজার জিয়ারত করবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরে জালালাবাদ সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের নব প্রতিষ্ঠিত ১১ পদাতিক ব্রিগেডের পতাকা উত্তোলন অনুষ্ঠানে যোগ দেবেন। বিকালে তিনি ঢাকা ফিরে আসবেন।

বিকালে সিলেট আলীয়া মাদ্রাসা মাঠে সিলেট জেলা ও নগর আওয়ামী লীগ আয়োজিত এক জনসমাবেশে তার ভাষণ দেওয়ার কথা ছিল। কিন্তু নির্বাচন কমিশনের প্রতি সম্মান দেখিয়ে তিনি এই কর্মসূচি বাতিল করেন।

নির্বাচন কমিশন গত ২০ নভেম্বর জেলা পরিষদ নির্বাচন ঘোষণা করেন। আগামী ২৮ ডিসেম্বর এ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনি আচরণ বিধি অনুযায়ী এ সময়ের মধ্যে কোনও রাজনৈতিক দল সমাবেশ করতে পারবে না। খবর বাসস।

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম