রোহিঙ্গা সমস্যার সমাধান মিয়ানমারকেই করতে হবে: পররাষ্ট্র সচিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ নভেম্বর ২০১৬, ১৭:১৩আপডেট : ২৩ নভেম্বর ২০১৬, ১৭:১৩

পররাষ্ট্র সচিব এম শহীদুল হক

পররাষ্ট্র সচিব এম. শহীদুল হক বলেছেন, ‘একটি দায়িত্বশীল দেশ হিসেবে যতটুকু করা দরকার মিয়ানমার প্রসঙ্গে বাংলাদেশ ততটুকুই করছে।’ তিনি আরও বলেন, ‘রোহিঙ্গা সমস্যার সমাধানের জন্য সমস্যার উৎস কী তা জনতে হবে। এই সমস্যার সমাধান মিয়ানমারকেই করতে হবে।’

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সচিব একথা বলেন।

মিয়ানমারে রোহিঙ্গা ইস্যুতে চলমান উত্তেজনা বিষয়ে বাংলাদেশের অবস্থান নিয়ে জানতে চাওয়া হলে পররাষ্ট্র সচিব বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী মিয়ানমারের রাষ্ট্রপতি ও স্টেট কাউন্সিলর অং সান সুচি’র সঙ্গে একাধিকবার বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করেছেন। আমি পাঁচ বার এই ইস্যুতে সমাধান খোঁজার জন্য মিয়ানমার সফর করেছি।’

তিনি বলেন, ‘কাউকে যখন জোর করে উচ্ছেদ করা হয়, তখন এর পেছনে কারণ কী তা জানতে হয়। তা না হলে এই সমস্যার সমাধান করা যায় না।’

সচিব আরও বলেন, ‘কূটনীতিতে সবকিছু বলা যায় না, সবকিছু বলা উচিতও না।’

আরও পড়ুন- মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব, উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ

/এসএসজেড/এফএস/এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম