মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব, উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ নভেম্বর ২০১৬, ১৫:৫৮আপডেট : ২৩ নভেম্বর ২০১৬, ১৭:১৪

বাংলাদেশ-মিয়ানমার

ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত মিও মিন্ট থানকে তলব করে ‘চরম উদ্বেগের’ কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ ব্যাপারে রাষ্ট্রদূতের হাতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক পত্র তুলে দেওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিপক্ষীয় সচিব কামরুল হাসান এই তথ্য নিশ্চিত করেছেন।

মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর হামলা সংক্রান্ত পরিস্থিতি নিয়ে বাংলাদেশের অবস্থান জানাতে বুধবার দুপুরে মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। বেলা সোয়া ৩টায় এ বৈঠক শুরু হয়ে ৪টার দিকে তা শেষ হয়।  

বৈঠক শেষে সাংবাদিকদের কামরুল হাসান বলেন, ‘আমরা আমাদের চরম উদ্বেগের কথা তাদের জানিয়েছি । দাবি করেছি, মিয়ানমারের লোকজন যাতে ফেরত যেতে পারে, সেই ব্যবস্থা নেওয়ার। এ ব্যাপারে মিয়ানমারের রাষ্ট্রদূতের হাতে আনুষ্ঠানিক পত্র তুলে দেওয়া হয়েছে। এ বিষয়ে শান্তিপূর্ণ সমাধান কামনা করেছে বাংলাদেশ।’

মিয়ানমারের রাষ্ট্রদূত বৈঠকে কী বলেছেন জানতে চাইলে কামরুল হাসান বলেন, ‘তিনি বরাবরের মতোই বলেছেন, রোহিঙ্গাদের ওপর অত্যাচারের এসব খবর বানানো।’

/এসএসজেড/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম