কাস্ত্রোর আমন্ত্রণে কিউবা গিয়েছিলেন জিয়াউর রহমান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ নভেম্বর ২০১৬, ০২:১৫আপডেট : ২৭ নভেম্বর ২০১৬, ০৪:১৮

ফিদেল কাস্ত্রোর সঙ্গে জিয়াউর রহমান বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হিসেবে একমাত্র জিয়াউর রহমানই ফিদেল কাস্ত্রোর আমন্ত্রণে কিউবা সফর করেছিলেন। ১৯৭৯ সালে জোটনিরপেক্ষ সম্মেলনে যোগ দিতে সেখানে যান বিএনপির প্রতিষ্ঠাতা। ওই সম্মেলনে জিয়াউর রহমান দীর্ঘ বক্তব্য দিয়েছেন। আন্তর্জাতিক বার্তা সংস্থা এপি’র একটি ভিডিও থেকে ছবি সংগ্রহ করে এমন তথ্য দিয়েছেন বিএনপির মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান।
শায়রুল কবির জানান, ওই সফরে জিয়াউর রহমানকে রাষ্ট্রীয় সম্মানেও ভূষিত করে কিউবা।
শনিবার কিউবার সাবেক রাষ্ট্রপতি ও বিপ্লবী ফিদেল কাস্ত্রো মারা যান। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পাশাপাশি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াও শোক প্রকাশ করেছেন। তিনি মনে করেন, কাস্ত্রো জনগণের অকৃত্রিম বন্ধু এবং বিপ্লবী বীর। তিনি  মানব ইতিহাসে চিরদিন বেঁচে থাকবেন বলেও খালেদা জিয়া তার টুইট বার্তায় উল্লেখ করেন।
চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান জানান, কিউবার সরকারকে খালেদা জিয়া পৃথক এক শোকবার্তাও দিয়েছেন, যা ইতোমধ্যেই সংবাদ-মাধ্যমে প্রচারের জন্য আলাদা ভাবে পাঠানো হয়েছে।
ফিদেল কাস্ত্রোর মৃত্যুতে রাজনৈতিক দলগুলোও শোক জানিয়েছে।
এসটিএস/এপিএইচ/

আরও পড়ুন: 
বঙ্গবন্ধুকে নিরাপত্তার ব্যাপারে সতর্ক করেছিলেন কাস্ত্রো: ড. কামাল

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে