প্রধানমন্ত্রীর বিমানে ত্রুটি: দায়ীদের শাস্তির সুপারিশ সংসদীয় কমিটির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ নভেম্বর ২০১৬, ১৯:৪৩আপডেট : ২৮ নভেম্বর ২০১৬, ১৯:৪৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটির ঘটনা তদন্ত করে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের সুপারিশ করছে সংসদীয় কমিটি। সোমবার সংসদ ভবনে অনুষ্ঠিত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খানের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, অধ্যাপক মো. আলী আশরাফ এবং তানভীর ইমাম অংশগ্রহণ করেন।
সংসদ সচিবালয় প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে যান্ত্রিক ত্রুটির ধরা পরা ও জরুরি অবতরণের বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা এবং তদন্ত রিপোর্ট সংসদীয় কমিটিকে অবহিত করার কথা বলা হয়েছে। রিপোর্ট অনুযায়ী দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের সুপারিশও করা হয়েছে। একইসঙ্গে পূর্বে ঘটা প্রধানমন্ত্রীর বিশেষ বিমান অবতরণের পূর্বে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে ত্রুটিসংক্রান্ত রিপোর্টের ভিত্তিতে দোষী সাব্যস্ত ব্যক্তিকে আরও কঠোর শাস্তির আওতায় আনার সুপারিশ করা হয়।

বৈঠকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে তার জন্য মন্ত্রণালয়কে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের পরামর্শ প্রদান করা হয়। বৈঠকে ‘বেসামরিক বিমান কর্তৃপক্ষ বিল, ২০১৬’ সংশোধিত আকারে সংসদে পাশ করার সুপারিশও করা হয়েছে।

/ইএইচএস/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি