রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর জন্য আলাদা বিমান কেনা হবে: মেনন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ নভেম্বর ২০১৬, ১৯:৫১আপডেট : ২৮ নভেম্বর ২০১৬, ১৯:৫৪

রাশেদ খান মেনন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ভ্রমণের জন্য আলাদা বিমান কেনা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। সোমবার জাতীয় সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

রাশেদ খান মেনন বলেন, ‘রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ভ্রমণের জন্য এক্সিকিউটিভ এয়ারক্রাফট কেনা হবে। অর্থমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে আলাপ হয়েছে। শিগগিরই  এই বিমান কেনা হবে।’

উল্লেখ্য, রবিবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১০১১ ‘রাঙ্গা প্রভাত’ উড়োজাহাজ প্রধানমন্ত্রীকে নিয়ে  সকাল ৯ টা ১৪ মিনিটের দিকে ঢাকা থেকে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের উদ্দেশে যাত্রা করে। যাত্রাপথে বিমানটির যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় ফ্লাইটটির গতিপথ পরিবর্তন করে বাংলাদেশ সময় দুপুর ২টা১৫ মিনিটের দিকে তুর্কমেনিস্তানের রাজধানী আশগাবাদে অবতরণ করে।

এই ফ্লাইটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীসহ ৯৯ জনযাত্রী, ০৪জন ককপিট ক্রু, ২০ জন কেবিন ক্রু এবং ০৪ জন এয়ারক্রাফ্ট ইঞ্জিনিয়ার ছিলেন। তবে পরবর্তী সময়ে প্রধানমন্ত্রীকে বহনকারী ভিভিআইপি ফ্লাইট (বিজি ১০১১) ‘রাঙ্গা প্রভাত’-এর যান্ত্রিক ত্রুটি মেরামত  করে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬ টা ৩৭ মিনিটে আশগাবাদ থেকে বুদাপেস্টের পথে যাত্রা করে। 

প্রধানমন্ত্রীকে বহনকারী সেই বিমানটি হাঙ্গেরি থেকে সোমবার সকালে ঢাকায় ফিরেও এসেছে।

/সিএ/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী