নাসিক নির্বাচনে সেনা চেয়ে ইসিকে বিএনপির চিঠি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ নভেম্বর ২০১৬, ১৭:৫৪আপডেট : ২৯ নভেম্বর ২০১৬, ১৭:৫৭

নাসিক নির্বাচনে সেনা চেয়ে ইসিকে বিএনপির চিঠি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে সেনা মোতায়েনের অনুরোধ জানিয়ে নির্বাচন কমিশনে (ইসিতে) চিঠি দিয়েছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত চিঠিটি মঙ্গলবার দুপুরে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে একটি প্রতনিধি দল কমিশন সচিবালয়ের সচিব মোহাম্মদ আব্দুল্লাহর কাছে এ চিঠি হস্তান্তর করেন।
চিঠিতে ভোট গ্রহণের দিনের এক সপ্তাহ আগে থেকে ভোটের পর দিন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের জন্য প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে আবেদন জানানো হয়েছে।
সচিবের সঙ্গে সাক্ষাৎ শেষে রুহুল কবির রিজভী সাংবাদিকদের বলেন, ‘বর্তমান নির্বাচন কমিশন শেষ সময়ে এসে নিজেদের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য ভালো পদক্ষেপ নেবে বলে আশা করি। সুষ্ঠু নির্বাচনের জন্যই নারায়ণগঞ্জে সেনা মোতায়েনের দাবি জানানো হয়েছে।’
নাসিক নির্বাচনে বিএনপির অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে- সব প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করা, অস্ত্র উদ্ধার, ভোটারদের নিরাপদে আসা-যাওয়া, ভোট কারচুপি রোধ, নির্বাচনী কর্মকর্তাদের দলীয় প্রভাবমুক্ত রাখা, ভোট গ্রহণের ১০ দিন আগে ভোটগ্রহণ কর্মকর্তাদের নামের তালিকা প্রার্থীদের সরবরাহ করা, কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে তাৎক্ষণিক বদলি করা এবং ভোট কেন্দ্রে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা।

ইএইচএস/ এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের