মাহফুজুর রহমান ও মোজাম্মেল বাবুর বিরুদ্ধে মানহানির মামলা

বাংলা ট্রিবিউন ডেস্ক
৩০ নভেম্বর ২০১৬, ১৩:৩৩আপডেট : ৩০ নভেম্বর ২০১৬, ১৩:৩৬

মাহফুজুর রহমান ও মোজাম্মেল বাবুর বিরুদ্ধে মানহানির মামলা

এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান এবং একাত্তর টিভির সিইও মোজাম্মেল বাবুর বিরুদ্ধে ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে একটি মানহানির মামলা করেছেন চ্যানেল আই-এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর।

চ্যানেল আই এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার একথা জানিয়েছে।

২৯ নভেম্বর ঢাকায় প্রথম যুগ্ম জেলা জজ আদালতে এ মামলা দায়ের করেন তিনি। মামলার আবেদনে বলা হয়, ১৩ নভেম্বর ‘মিডিয়া ইউনিটি’র এক সভায় মাহফুজুর রহমান এবং মোজাম্মেল বাবু ফরিদুর রেজা সাগরকে লক্ষ্য করে অসৌজন্যমূলক বক্তব্য রাখেন।

বাদীপক্ষের আইনজীবী হিসেবে রয়েছেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ এবং তার সহযোগী ব্যারিস্টার মুস্তাফিজুর রহমান খান। মামলার পরবর্তী তারিখ আগামী ৮ ফেব্রুয়ারি ২০১৭।

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম