আজ রাত ১২টা পর্যন্ত রিটার্ন জমা দেওয়া যাবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ নভেম্বর ২০১৬, ১৬:০৬আপডেট : ৩০ নভেম্বর ২০১৬, ১৬:০৬

জাতীয় রাজস্ব বোর্ড, এনবিআর আজ (বুধবার) রাত ১২টা পর্যন্ত ২০১৬-১৭ কর বর্ষে ব্যক্তিশ্রেণির করদাতাদের আয়কর বিবরণী (রিটার্ন) জমা দেওয়া যাবে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে, বিভিন্ন কর অঞ্চল কার্যালয়গুলোতে মানুষের ব্যাপক অংশগ্রহণ দেখে এনবিআর এই সিদ্ধান্ত নিয়েছে। রাজধানীর সেগুনবাগিচাসহ বিভিন্ন কর অঞ্চল কার্যালয়গুলোতে ভিড় করেছেন করদাতারা। এদিকে করদাতাদের সুবিধার জন্য বুধবার সব ব্যাংকের শাখা রাত ৮টা পর্যন্ত খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখনও যারা রিটার্ন জমা দেননি, তাদের বুধবার রাত ১২টার মধ্যে জমা দিতে অনুরোধ জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান।
যেসব সরকারি কর্মকর্তার মূল বেতন ১৬ হাজার টাকার বেশি, তাদের এবার রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক। এ কারণে শেষ মুহূর্তে কর কার্যালয়গুলোতে করদাতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
বুধবার সকাল থেকে সব কর অঞ্চলে দেখা যায়, করদাতাদের উপচে পড়া ভিড়। আগের দিন মঙ্গলবারও দীর্ঘ লাইনে দাঁড়িয়ে রিটার্ন জমা দিয়েছেন হাজার হাজার করদাতা। অফিসের সিঁড়িতে বসেও অনেককে তথ্য পূরণ করতে দেখা যায়।২৪ নভেম্বর থেকে এনবিআরের আয়কর সপ্তাহ উপলক্ষে প্রতিটি কর অঞ্চলে মেলার আয়োজন করা হয়েছে। সেখানে করদাতারা রিটার্ন ফরম পূরণ ও জমা দিতে পারছেন। করদাতারা যাতে সহজে আয়কর ফরম পূরণ, রিটার্ন জমা, প্রাপ্তি রশিদ নিতে পারেন, সেজন্য একাধিক বুথ করা হয়েছে। যারা রিটার্ন পূরণ করতে পারছেন না, তাদের সহায়তার জন্য সহায়তাকেন্দ্র করা হয়েছে।
প্রসঙ্গত, ৩০ নভেম্বরের পর ২০১৬-১৭ করবর্ষে ব্যক্তিশ্রেণির করদাতাদের আয়কর বিবরণী জমা দিতে চাইলে, যৌক্তিক কারণ দেখিয়ে সময় বাড়িয়ে নিতে পারবেন করদাতারা। এজন্য ওই করদাতাকে নির্ধারিত করের ওপর প্রতি মাসে ২ শতাংশ হারে সুদ দিতে হবে।
রিটার্ন জমা  দেওয়ার শেষের দিকে এসে গত ২১ নভেম্বর এক ঘোষণায় এনবিআর সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবারসহ ৩০ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত দেশের সব কর অঞ্চল কার্যালয় খোলা রাখে।

চলতি ২০১৬-১৭ অর্থবছরে মোট ২ লাখ ৪২ হাজার ৭৫২ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্য ধরেছে সরকার। এরমধ্যে এনবিআর আদায় করবে ২ লাখ ৩ হাজার ১৫২ কোটি টাকা। আয়কর থেকে আদায়ের লক্ষ্য ধরা আছে ৭১ হাজার ৯৪০ কোটি টাকা। এর মধ্যে গত ১ থেকে ৭ নভেম্বর  সপ্তাহব্যাপী আয়কর মেলা থেকে ২ হাজার ১৩০ কোটি টাকার কর আদায় হয়েছে।

এদিকে প্রথমবারের মত আজ  বুধবার (৩০ নভেম্বর) দিনটি পালন করা হচ্ছে ‘আয়কর দিবস’ হিসেবে। আয়কর দিবস উপলক্ষে সকালে সেগুনবাগিচার রাজস্ব ভবন থেকে একটি শোভাযাত্রা বের হয়। এছাড়া, সোনারগাঁও হোটেলে  আলোচনা সভা ও সেরা করদাতাদের পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়েছে।

/জিএম/ এপিএইচ/
আরও পড়ুন: 
বিমানের ত্রুটি নিয়ে তদন্ত প্রতিবেদন বিকালে, কথা বলবেন মেনন
সাংবাদিক মানিক সাহা হত্যায় ৯ জনের যাবজ্জীবন

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম