বিমানের ত্রুটি নিয়ে তদন্ত প্রতিবেদন বিকালে, কথা বলবেন মেনন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ নভেম্বর ২০১৬, ১৪:০৯আপডেট : ৩০ নভেম্বর ২০১৬, ১৪:১৯

প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী উড়োজাহাজের যান্ত্রিক ত্রুটির ঘটনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের তদন্ত কমিটি বুধবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর কাছে প্রতিবেদন জমা দেবে। বুধবার বিকেল তিনটায় সচিবালয়ে মন্ত্রীর কাছে ওই প্রতিবেদন হস্তান্তর করা হবে। বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোসাদ্দেক আহমেদ এই প্রতিবেদন মন্ত্রীর কাছে হস্তান্তর করবেন বলে জানা গেছে।

এ বিষয়ে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, বিমানের পক্ষ থেকে মন্ত্রীর কাছে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে।
তিনি আরও জানান, প্রতিবেদনটি পাওয়ার পর উদ্ভূত পরিস্থিতি নিয়ে আজ বুধবার বিকেলে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন এমপি জরুরি প্রেস বিফ্রিং করবেন।

জানা গেছে, এ ঘটনায় সোমবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি এবং  বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয় থেকে পৃথক তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়।

বিমানের চিফ অব টেকনিক্যাল ক্যাপ্টেন ফজল মাহমুদ চৌধুরীর নেতৃত্বে ৪ সদস্যের কমিটির একটি কমিটি করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- চিফ অব ফ্লাইট সেফটি ক্যাপ্টেন সোয়েব চৌধুরী, ডেপুটি চিফ অব ইঞ্জিনিয়ার মোহাম্মদ হানিফ ও ম্যানেজার ( কোয়ালিটি অ্যাসুরেন্স) নিরঞ্জন রায়।

বিমান সূত্রে জানা গেছে, বিমানের ওয়েল (ইঞ্জিনে লুব্রিকেন্ট) প্রেসার কমে যাওয়ায় যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ইঞ্জিনে ওয়েল (লুব্রিকেন্ট) প্রেসার কমে যাওয়ার কারণ হিসেবে জানা গেছে, একটি নাট-বোল্ট ঢিলে ছিল। নাট-বোল্ট ঢিলে থাকার কারণে বিমানটির বাম পাশের ইঞ্জিনের লুব্রিকেন্ট পড়ে গিয়ে প্রেসার কমে যায়। মঙ্গলবার তদন্ত কমিটি হযরত শাহজালাল বিমানবন্দরে গিয়ে বিমানটি পর্যবেক্ষণ করেছেন ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছেন।

/সিএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ