বিমানমন্ত্রী হিসেবে নৈতিক দায়িত্ব আমার: মেনন

চৌধুরী আকবর হোসেন
০১ ডিসেম্বর ২০১৬, ১৫:১২আপডেট : ০১ ডিসেম্বর ২০১৬, ১৫:১২

রাশেদ খান মেনন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী উড়োজাহাজের যান্ত্রিক ত্রুটির ঘটনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অদক্ষতাকে দায়ী করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। তবে মন্ত্রী হিসেবে নিজের দায় আছে কিনা এমন প্রশ্নের জবাবে মেনন বলেন, ‘বিমানমন্ত্রী হিসেবে নৈতিক দায়িত্ব আমার। কিন্তু যে অপারেশনাল বিষয় আছে সেগুলো আমার দায়িত্বের মধ্যে পড়ে না। কিন্তু তারপরও বিমানমন্ত্রী হিসেবে হজের সময়ও আমি দুঃখ প্রকাশ করেছি। গতকালও দুঃখ প্রকাশ করেছি। দায়িত্ব নিচ্ছি আমি। সংসদেও সেই কথাই বলবো।’

বৃহস্পতিবার দুপুরে শাহজালাল বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন কথাই বলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী উড়োজাহাজের যান্ত্রিক ত্রুটির ঘটনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের তদন্ত কমিটির প্রাথমিক তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে বুধবার (৩০ নভেম্বর) প্রতিষ্ঠানটির ছয়জনকে সাময়িক বরখাস্ত করা হয়। বরখাস্তকৃতরা হলেন- প্রকৌশল কর্মকর্তা এস এম রোকনুজ্জামান, প্রকৌশল কর্মকর্তা সামিউল হক, প্রকৌশল কর্মকর্তা মিলন চন্দ্র বিশ্বাস, প্রকৌশল কর্মকর্তা লুৎফুর রহমান, প্রকৌশল কর্মকর্তা জাকির হোসাইন এবং  টেকনিশিয়ান সিদ্দিকুর রহমান।

তদন্ত প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিমান প্রাথমিকভাবে তদন্ত প্রতিবেদন দিয়েছে। এছাড়া, মন্ত্রণালয় ও সিভিল এভিয়েশনও তদন্ত করছে। এক মাসের তদন্ত প্রতিবেদন শেষে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, বিমানকে ঢেলে সাজানোর কথাও জানান মন্ত্রী। তিনি বলেন, আলোচনা হচ্ছে। তবে এখনই বলা যাবে না।

আরও পড়ুন:

প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি: অবহেলা নাকি ষড়যন্ত্র! 

/সিএ/বিটি/

সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক