আজ ইউনেস্কোর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিচ্ছেন সায়মা হোসেন

বাংলা ট্রিবিউন ডেস্ক
০২ ডিসেম্বর ২০১৬, ০৬:১৩আপডেট : ০২ ডিসেম্বর ২০১৬, ০৭:১৩

সায়মা ওয়াজেদ হোসেন (ফাইল ছবি)
প্রধানমন্ত্রীর কন্যা এবং অটিজম বিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটি বাংলাদেশ-এর চেয়ারপার্সন সায়মা ওয়াজেদ হোসেন আজ শুক্রবার প্যারিসে প্রতিবন্ধীদের ক্ষমতায়ন ও পুরস্কার বিতরণ সংক্রান্ত একটি অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। ইউনেস্কো ও কুয়েতের যৌথ সহযোগিতায় সংস্থাটির সদর দফতরে এ পুরস্কার বিতরণ করা হবে।

গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সায়মা হোসেন আগামী দু’বছরের জন্য ‘ইউনেস্কো-আমির জাবের মাল আহমেদ আল-জাবের-আল সাবাহ প্রাইজ ফর ডিজিটাল এমপাওয়ারমেন্ট অব পার্সন উইথ ডিসএ্যাবিলিটিস’-এর আন্তর্জাতিক জুরি বোর্ডের চেয়ারপার্সন নির্বাচিত হয়েছেন। এই পুরস্কার দিতেই আজ ইউনেস্কো সদর দফতরে যোগ দিচ্ছেন তিনি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ডিজিটাল সম্পদ, সমাধান ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তির অবস্থার উন্নয়নে প্রভূত অবদান রাখার জন্য ব্যক্তি ও সংস্থা উভয় ক্ষেত্রে কুয়েতের আর্থিক সহায়তায় এই পুরস্কার প্রবর্তন করা হয়।
প্রতিবন্ধীদের সমাজ ও উন্নয়নে সম্পৃক্ত করার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সচেতনতা সৃষ্টি ও সমর্থন আদায়ের লক্ষ্যে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালনের মধ্যেই এই পুরস্কার হস্তান্তর করা হবে।
এবারের আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসের প্রতিপাদ্য হচ্ছে- ‘এচিভিং সেভেন্টিন গোলস ফর দ্য ফিউচার উই ওয়ান্ট।’
অনুষ্ঠান চলাকালে সায়মা হোসেন এই বিশেষ ক্ষেত্রে কাজ করছেন এমন বিশিষ্ট বক্তা ও আন্তর্জাতিক পর্যায়ের বিশেষজ্ঞদের সঙ্গে একটি উচ্চপর্যায়ের প্যানেল আলোচনাতেও অংশ নেবেন। বাসস।

/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের