শাহজালালে প্রায় ৩ কেজি স্বর্ণ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ডিসেম্বর ২০১৬, ১২:৩০আপডেট : ১০ ডিসেম্বর ২০১৬, ১২:৫১

উদ্ধার হওয়া স্বর্ণ

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২ কেজি ৭৮০ গ্রাম স্বর্ণসহ এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউস। ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার আহসানুল কবির বাংলা ট্রিবিউনকে বলেন, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে সারোয়ার কামাল নামের এক যাত্রীর কাছ থেকে স্বর্ণ উদ্ধার করা হয়।

আহসানুল কবির বলেন, রিজেন্ট এয়ারের আরএক্স-০৭২৪ একটি ফ্লাইট মাসকাট থেকে চট্টগ্রাম হয়ে ঢাকা আসে। সারোয়ার কামালের কাছ থেকে ২৪ পিস স্বর্ণের বার (২.৭৮ কেজি) জব্দ করা হয়। তার বিরুদ্ধে ফৌজদারি মামলা করার প্রস্তুতি চলছে।

তিনি আরও জানান, কিছু ফ্লাইট বিদেশ থেকে চট্টগ্রাম হয়ে ঢাকা আসে। আসার পথে এয়ারলাইন্সগুলো চট্টগ্রাম থেকে ঢাকাগামী কিছু ডমেস্টিক প্যাসেঞ্জার উঠিয়ে নিয়ে আসে। ফলে ফ্লাইট ছাড়ার পর ইন্টারন্যাশনাল এবং ডমেস্টিক প্যাসেঞ্জার মিলেমিশে একাকার হয়ে যায়। এই সুযোগে বিদেশ থেকে আসা চোরাচালানকৃত পণ্য হাতবদল হয়ে ডমেস্টিক প্যাসেঞ্জার এর কাছে চলে

 /সিএ/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম