প্রায় সাড়ে ৯ হাজার নার্স নিয়োগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ডিসেম্বর ২০১৬, ১৬:৩৫আপডেট : ১১ ডিসেম্বর ২০১৬, ১৮:৩০

নার্স (ফাইল ফটো) স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় পাবলিক সার্ভিস কমিশনের সুপারিশপ্রাপ্ত ৯ হাজার ৪৭৮ জন সিনিয়র স্টাফ নার্সের নিয়োগ সম্পন্ন করেছে। গত বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব মো. লুৎফর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়। 

সদ্য নিয়োগপ্রাপ্ত নার্সরা প্রথমে দুই বছরের জন্য শিক্ষানবিশ হিসেবে অস্থায়ী এবং পরে স্থায়ী হবেন। আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে তাদেরকে কাজে যোগদান করতে বলা হয়েছে।
প্রসঙ্গত,এর আগে স্বাস্থ্যমন্ত্রী ১০ হাজার নার্স নিয়োগ দেওয়ার কথা জানিয়েছিলেন। সর্বশেষ গত ৯ নভেম্বর বাংলাদেশ স্বাস্থ্যসেবা কর্মীসংঘের জাতীয় সম্মেলন-২০১৬ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি জানিয়েছিলেন, আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে আনুষ্ঠানিকভাবে ১০ হাজার নার্স নিয়োগ করা হবে এবং তারা সারাদেশে কাজ করবেন।

স্বাস্থ্যমন্ত্রী সেদিন আরও বলেন, ‘দুই বছর আগে দেশের তৃণমূল পর্যায়ের মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার জন্য আমরা ছয় হাজার চিকিৎসক নিয়োগ দিয়েছি।’  গরীব আর  অসহায় মানুষ যেন চিকিৎসাসেবা পায় সেজন্য এই চিকিৎসক এবং নার্সদের গ্রামে থাকতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

/জেএ/এএআর/আপ-এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম