‘দাঁড়িপাল্লা প্রতীক নিষিদ্ধে আদালতের নির্দেশ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ডিসেম্বর ২০১৬, ২০:১২আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৬, ২০:১৬

দাঁড়িপাল্লা উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী দাঁড়িপাল্লা প্রতীক নিষিদ্ধের বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন ইসি সচিব মোহাম্মদ আবদুল্লাহ। তিনি বলেন, ‘হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল স্বাক্ষরিত একটি চিঠি আমরা পেয়েছি। তাতে বলা হয়েছে, দাঁড়িপাল্লা ন্যায় বিচারের প্রতীক। এটা যেন নির্বাচনি প্রতীক হিসেবে ব্যবহৃত না হয়, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য  বলা হলো।’ বুধবার সুপ্রিম কোর্টের চিঠি পাওয়ার পরপরই সাংবাদিকদের দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।

এ বিষয়ে কমিশনের পদক্ষেপ প্রসঙ্গে ইসি সচিব বলেন, ‘আদালতের চিঠিটি কমিশন বৈঠকে উপস্থাপন করা হবে। পরে সেখানে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’  তিনি আরও বলেন, ‘যেহেতু উচ্চ আদালতের পর্যবেক্ষণ প্রতিপালনের বাধ্যবাধকতা রয়েছে, সেই হিসেবেই আমরা এ বিষয়ে ব্যবস্থা নেব।’

দাঁড়িপাল্লা প্রতীকটি জামায়াত ইসলামী তার দলীয় প্রতীক হিসেবে দীর্ঘদিন ব্যবহার করে আসছে। তবে ২০১৩ সালের ১ আগস্ট উচ্চ আদালতের এক রায়ে দলটির নিবন্ধত বাতিল হওয়ার পর তারা দলীয়ভাবে কোনও নির্বাচনে অংশ নিতে পারছে না। ফলে তাদের প্রতীকটি আর ব্যবহৃত হচ্ছে না।

এ বিষয়ে কমিশন সচিব বলেন, ‘এই প্রতীকটি যে দলের ছিল, সেই দলটির নিবন্ধন উচ্চ আদালতের রায়ে অবৈধ ঘোষিত হওয়ার পর এই প্রতীকটি এখন আর ব্যবহৃত হচ্ছে না।’

/ইএইচএস/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের