সাভারে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

সাভার প্রতিনিধি
১৬ ডিসেম্বর ২০১৬, ১১:২১আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৬, ১২:৪৩

স্মৃতিসৌধে রাষ্টপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
মহান বিজয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে লাখো শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা

শুক্রবার (১৬ ডিসেম্বর) ভোর ৬টা ৩৪মিনিটে তারা সাভারের জাতীয় স্মৃতিসৌধ এলাকায় এসে পৌঁছান। পরে শহীদদের বেদীর সামনে গিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় বিউগলে বেজে উঠে করুন সুর। তিন বাহিনীর সুসজ্জিত একটি দল তাদের গার্ড অব অনার প্রদান করে। পরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন। স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। 

মন্ত্রীগণ, সংসদের বিরোধীদলীয় নেতা, প্রতিমন্ত্রীগণ, তিন বাহিনীর প্রধান, সংসদ সদস্য, মুক্তিযোদ্ধা, কূটনীতিক, বিভিন্ন উন্নয়ন অংশীদারদের প্রতিনিধি এবং উচ্চপর্যায়ের বিভিন্ন বেসামরিক ও সামরিক কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শেষে স্মৃতিসৌধ এলাকা ত্যাগ করার পর জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

আরও পড়ুন- 

পত্রিকার পাতায় মুক্তিযুদ্ধের বদলে যাওয়া ইতিহাস
মুক্তিযুদ্ধে কলমই ছিল যাদের অস্ত্র

/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম