সেনাবাহিনী প্রধানের সঙ্গে মুক্তিযুদ্ধে অংশ নেওয়া ভারতীয়দের সাক্ষাৎ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ ডিসেম্বর ২০১৬, ১৭:৩৫আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৬, ১৭:৩৫

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অংশ নেওয়া ভারতীয় সশস্ত্র বাহিনীর ২৯ জন যোদ্ধার সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক। ভারতীয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জিএস সিহোটার নেতৃত্বে সেনাবাহিনীর সদরদফতরে এই সৌজন্য সাক্ষাৎ হয়।

সেনাবাহিনী প্রধানের সঙ্গে মুক্তিযুদ্ধে অংশ নেওয়া ভারতীয়দের সাক্ষাৎ সাক্ষাৎকালে তারা পারস্পারিক কুশলাদি বিনিময় করেন। এসময় সেনাপ্রধান বাংলাদেশের মহান স্বাধীনতাযুদ্ধে ভারতীয়দের অবদান স্মরণ করেন। পাশপাশি তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতাও জানান। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) সহকারী পরিচালক মোহাম্মদ রেজা-উল করিম শাম্মী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়।

ভারতীয় যোদ্ধারা ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের বিভিন্ন কর্মসূচিতে যোগদান করা ছাড়াও সফরকালে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন এবং কাপ্তাই ও রাঙ্গামাটি ভ্রমণ করবেন। প্রতিনিধি দলটির আগামী ১৯ডিসেম্বর দেশে ফিরে যাওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী ভারতীয় বীর যোদ্ধাদের ৫৯ সদস্যের একটি বিশেষ প্রতিনিধিদল বিজয় দিবস উপলক্ষে ৬দিনের রাষ্ট্রীয় সফরে গত বুধবার ঢাকায় আসেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এই প্রতিনিধিদলকে অভ্যর্থনা জানান বাংলাদেশ সেনাবাহিনীর মাস্টার জেনারেল অব অর্ডন্যান্স মেজর জেনারেল মো. আব্দুস সালাম খান।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম