সেনাপ্রধানের সঙ্গে ৪ দেশের এনসিসি প্রতিনিধি দলের সাক্ষাৎ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ ডিসেম্বর ২০১৬, ১৮:০৫আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৬, ১৮:০৫

সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হকের সঙ্গে সাক্ষাৎ করেছেন নেপাল, ভারত, শ্রীলঙ্কা ও মালদ্বীপের ন্যাশনাল ক্যাডেট কোরের (এনসিসি) প্রতিনিধি দল। নেপালের ন্যাশনাল ক্যাডেট কোরের (এনসিসি) মহাপরিচালক মেজর জেনারেল রামিন্দ্র ছেত্রীর নেতৃত্বে ৪টি দেশের ৮ জন কর্মকর্তা ও ৪৬ জন ক্যাডেট বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসের সেনাসদরে এই সাক্ষাৎ করেন।

সেনাপ্রধানের সঙ্গে ৪ দেশের এনসিসি প্রতিনিধি দলের সাক্ষাৎ মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ সরকারের আমন্ত্রণে নেপাল এনসিসির মহাপরিচালক ও ১ জন স্টাফ অফিসারসহ ভারত, শ্রীলঙ্কা, নেপাল ও মালদ্বীপ এনসিসির সদস্যরা ১৩ দিনের এক সরকারি সফরে বাংলাদেশে আসেন। সফরকালে তারা বিজয় দিবস কুচকাওয়াজ উপভোগ করা ছাড়াও বিভিন্ন সামরিক-অসামরিক স্থাপনা পরিদর্শন করবেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক মোহাম্মদ রেজা-উল করিম শাম্মী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম