বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অংশ নেওয়া ভারতীয় সশস্ত্র বাহিনীর ২৯ জন যোদ্ধার সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক। ভারতীয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জিএস সিহোটার নেতৃত্বে সেনাবাহিনীর সদরদফতরে এই সৌজন্য সাক্ষাৎ হয়।
সাক্ষাৎকালে তারা পারস্পারিক কুশলাদি বিনিময় করেন। এসময় সেনাপ্রধান বাংলাদেশের মহান স্বাধীনতাযুদ্ধে ভারতীয়দের অবদান স্মরণ করেন। পাশপাশি তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতাও জানান। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) সহকারী পরিচালক মোহাম্মদ রেজা-উল করিম শাম্মী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়।
ভারতীয় যোদ্ধারা ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের বিভিন্ন কর্মসূচিতে যোগদান করা ছাড়াও সফরকালে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন এবং কাপ্তাই ও রাঙ্গামাটি ভ্রমণ করবেন। প্রতিনিধি দলটির আগামী ১৯ডিসেম্বর দেশে ফিরে যাওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী ভারতীয় বীর যোদ্ধাদের ৫৯ সদস্যের একটি বিশেষ প্রতিনিধিদল বিজয় দিবস উপলক্ষে ৬দিনের রাষ্ট্রীয় সফরে গত বুধবার ঢাকায় আসেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এই প্রতিনিধিদলকে অভ্যর্থনা জানান বাংলাদেশ সেনাবাহিনীর মাস্টার জেনারেল অব অর্ডন্যান্স মেজর জেনারেল মো. আব্দুস সালাম খান।
- শহীদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর শ্রদ্ধা
- স্বাধীনতার ঘোষণা প্রথম ছড়িয়ে দেন ইপিআরের বাঙালি সদস্যরা
/এমও/








