মানবতাবিরোধী অপরাধ: গাইবান্ধার ৬ আসামির বিরুদ্ধে তদন্ত শেষ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ ডিসেম্বর ২০১৬, ১১:৫৬আপডেট : ২১ ডিসেম্বর ২০১৬, ১২:০০

গাইবান্ধার ছয় মানবতাবিরোধী অপরাধী

আব্দুল জব্বারসহ গাইবান্ধার ৬ মানবতাবিরোধী অপরাধীর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন প্রস্তুত শেষ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। আজ বুধবার ধানমণ্ডিস্থ তদন্ত সংস্থার কার্যালয়ের আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানানো হয়। আজই তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের কাছে জমা দেওয়া হবে বলেও তদন্ত সংস্থা জানিয়েছে। এটা তদন্ত সংস্থার ৪৪তম প্রতিবেদন।

আসামিরা হলেন, আব্দুল জব্বার মণ্ডল, জাছিজার রহমান ওরফে খোকা, আবদুল ওয়াহেদ মণ্ডল, মন্তাজ আলী বেপারী, আজগর হোসেন খান ও রঞ্জু মিয়া।

ছয় আসামির মধ্যে শুধু রঞ্জু মিয়া গ্রেফতার আছে। বাকিরা পলাতক। এ মামলায় ৪০ জনকে সাক্ষী করা হয়েছে। গাইবান্ধার এই ছয় আসামির বিরুদ্ধে ২০১৫ সালের ১২ অক্টোবর তদন্ত শুরু হয়।

তদন্ত সংস্থা জানিয়েছে, আসামিদের মধ্যে দুজন সরকারি চাকুরে ছিলেন। তাদের বিরুদ্ধে হত্যা নির্যাতন, লুণ্ঠন, অগ্নিসংযোগসহ মানবতাবিরধী চারটি অভিযোগ আনা হয়েছে।

ছয় আসামির মধ্যে জাছিজার রাহমান ২০১৪ সালে পুলিশের চাকরি শেষ করেন। আজগর হোসেন কৃষি বিভাগে চাকরি করতো। ২০১২ সালে তিনি চাকরি থেকে অবসর নিয়েছেন।

/ইউআই/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম