মা-বোনদের ফেরাবেন না: আইভী

উদিসা ইসলাম
২২ ডিসেম্বর ২০১৬, ১২:২৮আপডেট : ২২ ডিসেম্বর ২০১৬, ১২:৫৭

নারী ভোটার মোবাইল ফোন সঙ্গে নিয়ে ভোটকেন্দ্রে ঢুকতে না দেওয়ায় নারী ভোটারদের অনেকেই ভোট না দিয়েই ফিরে যাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। তবে নারীদের বাধা না দেওয়ার অনুরোধ জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভী।

লক্ষ্মীনারায়ণ কটন মিল স্কুল কেন্দ্র পরিদর্শনের সময় আইভী বলেন, ‘পরিস্থিতি স্বাভাবিক আছে। আমি জানতে পেরেছি মোবাইল নিয়ে কেন্দ্রের ভেতরে যাওয়া যাবে না বলায় কিছু নারী ভোটার ফিরে যাচ্ছেন। মা-বোনদের বলবো, ভোটে এই ছোট-খাটো ঝামেলা হবেই। এটা মেনে নিন। মা-বোনদের ফেরাবেন না।’

তিনি আরও বলেন, ‘নারী ভোটারদের ম্যক্সিমামই আমার ভোটার। তাদের কে আটকাচ্ছে বুঝতে পারছি না। নারীদের ফোন বাসায় রেখে আসতে বলা হয়েছে, বুথ চিনিয়ে দেওয়া হচ্ছে না। এসব কারা করছে? পরিবেশ ঠিক আছে। কিন্তু নারীরা একবার ফেরত গেলে তাদের আবারও ভোটকেন্দ্রে ফেরত আসার সম্ভাবনা কমে যায়। বিষয়টা উদ্বেগের।’ 

বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে ব্যাপারীপাড়ায় শিশুবাগ বিদ্যালয়ে কেন্দ্রে ভোট দেওয়ার পর কেন্দ্রে কেন্দ্রে গিয়ে পরিস্থি পর্যবেক্ষণ করছেন আইভী।

/ইউআই/এফএস/ 

সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম