জরায়ুমুখের ক্যান্সার নির্ণয়ে দেশে প্রথমবারের মতো লিকুইড বেসড সাইটোলজি প্রযুক্তি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ডিসেম্বর ২০১৬, ১৯:০১আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৬, ১৯:০১

বাংলাদেশে প্রথমবারের মতো জরায়ুমুখের ক্যান্সার নির্ণয়ে লিকুইড বেসড সাইটোলজি পদ্ধতি চালু হয়েছে। আজ শনিবার ২৪ ডিসেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিলন হলে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে জরায়ুমুখের ক্যান্সার নির্ণয়ে উন্নততর লিকুইড বেসড সাইটোলজি পরীক্ষা পদ্ধতি চালু করা হয়।
প্যাথলজি বিভাগ আয়োজিত এ অনুষ্ঠান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান। এসময় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়টির দুই উপ-উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শহীদুল্লাহ সিকদার ও অধ্যাপক ডা. এএসএম জাকারিয়া স্বপন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্যাথলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. অসীম রঞ্জন বডুয়া। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্যাথলজি বিভাগ আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে আরও বক্তব্য রাখেন অবস্ট্রিটিক্যাল ও গাইনোকোলজিক্যাল সোসাইটি, বাংলাদেশ (ওজিএসবি) এর সভাপতি অধ্যাপক ডা. লায়লা আঞ্জুমান বানু এবং বিশ্ববিদ্যালয়টির গাইনি বিভাগের অধ্যাপক ডা. আশরাফুন্নেসা।
প্রধান অতিথির বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান বলেন, জরায়ুমুখের ক্যান্সার নির্ণয়ে লিকুইড বেসড সাইটোলজি পরীক্ষা চালু হওয়ায় একটি স্বপ্নের বাস্তবায়ন হলো। বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা ও চিকিৎসাসেবা আজ একটি গৌরবের জায়গায় পৌঁছেছে। দেশের চিকিৎসাসেবার মান অনেক বেড়েছে এবং অনেক দূর এগিয়ে গেছে। আরও কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষা-নিরীক্ষা চালু হলে বাংলাদেশেই আন্তর্জাতিক মানের চিকিৎসাসেবা দেয়া সম্ভব হবে।
জানা গেছে, জরায়ুমুখের ক্যান্সার নির্ণয়ে এ ধরনের পরীক্ষা পদ্ধতি বাংলাদেশে এই প্রথম। প্রচলিত কনভেনশনাল মেথড থেকে এ পদ্ধতি অনেক উন্নতমানের। বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে সুলভ মূল্যে সংশ্লিষ্ট রোগীরা এ পরীক্ষাটি করতে পারবেন। ভবিষ্যতে লিকুইড বেসড সাইটোলজি পরীক্ষা পদ্ধতির মাধ্যমে জরায়ুমুখের ক্যান্সার ছাড়াও অন্যান্য ক্যান্সার সঠিকভাবে নির্ণয় করা যাবে। লিকুইড বেসড সাইটোলজি ডায়াগনোসিস-এর মাধ্যমে আরো স্পষ্টভাবে ক্যান্সারের পূর্ব অবস্থা নির্ণয় করা যাবে এবং ক্যান্সার হওয়া থেকে মানুষকে রক্ষা করা যাবে।
অনুষ্ঠানে আরও জানানো হয়, নারীদেহের বিভিন্ন ক্যান্সারের মধ্যে জরায়ুমুখ দ্বিতীয় সর্বোচ্চ এবং ক্যান্সারজনিত মৃত্যুর মধ্যে এর স্থান পঞ্চম। বাংলাদেশে প্রতি বছর প্রায় ১৩ হাজার নারী জরায়ুমুখ ক্যান্সারে নতুন করে আক্রান্ত হচ্ছেন, অথচ একটু সচেতন হলেই এর প্রতিরোধ সম্ভব। প্যাপ স্মিয়ার টেস্টের মাধ্যমে এ জাতীয় ক্যান্সার এবং এর পূর্ববর্তী অবস্থা সহজে শনাক্ত করা যায়। প্যাপ স্মিয়ার টেস্ট আরো সঠিকভাবে সম্পন্ন করার জন্য দেশে প্রথমবারের মতো লিকুইড বেসড সাইটোলজি (এলবিসি) প্রযুক্তি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চালু করা হয়েছে।

/জেএ/এএআর/আপ-এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম