থার্টি ফার্স্টে নিরাপত্তা হুমকি নেই: ডিএমপি কমিশনার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ ডিসেম্বর ২০১৬, ১৩:৫৮আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৬, ১৪:০৬

ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া থার্টি ফার্স্টকে ঘিরে কোনও ধরনের নিরাপত্তা হুমকি নেই জানিয়ে নগরবাসীকে নির্বিঘ্নে উৎসব উদযাপনের আহ্বান জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। বৃহস্পতিবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
ডিএমপি কমিশনার বলেন, ‘থার্টি ফার্স্ট উপলক্ষে ঢাকা নগরীকে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হবে। সারা শহরে নিরাপত্তা বাহিনীর ১০ হাজার  সদস্য দিয়ে এক নিরাপত্তা বলয় তৈরি করা হবে, যাতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে।’
যেকোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে চেকপোস্ট ও ব্লকরেইড চলমান রয়েছে বলে জানান কমিশনার। ৩১ ডিসেম্বর রাতে রাস্তার ওপরে বা প্রকাশ্যে কোনও ধরনের অনুষ্ঠানের আয়োজন না করার অনুরোধ জানান তিনি।
রাস্তার ওপরে বা ফ্লাইওভারে কোনও ধরনের অনুষ্ঠান আয়োজনের অনুমতি না থাকলে বাড়িতে বা ছাদে পুলিশের অনুমতি সাপেক্ষে থার্টি ফার্স্ট উদযাপন করা যাবে বলে জানান আছাদুজ্জামান মিয়া। এক্ষেত্রে নিরাপত্তার ব্যবস্থাও করা হবে বলে আশ্বস্ত করেন তিনি।
সংবাদ সম্মেলনে সিটিটিসির প্রধান মনিরুল ইসলাম, রমনা জোনের ডিসি মারুফ হোসেন সরদার, ট্রাফিক উত্তর ও দক্ষিণের ডিসিসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
/আরজে/ এপিএইচ/

আরও পড়ুন: 
মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম