প্রশ্ন ফাঁস ঠেকাতে সর্বোচ্চ নিরাপত্তা দিতে পেরেছি: নাহিদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ ডিসেম্বর ২০১৬, ১৫:০২আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৬, ১৫:০২

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রশ্ন ফাঁস ঠেকাতে সরকার সর্বোচ্চ নিরাপত্তা দিতে পেরেছে বলে দাবি করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এই অবস্থা অব্যাহত রাখার ঘোষণা দেন তিনি।  বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জেএসসি-জেডিসির আনুষ্ঠানিক ফল ঘোষণার সময় তিনি এ কথা বলেন।

এ সময়  উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আলমগীরসহ বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

এর আগে সকালে নুরুল ইসলাম নাহিদ গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে জেএসসি-জেডিসির ফলাফলে অনুলিপি তুলে দেন। ওই সময় তিনি বলেন, ‘শিক্ষার মান কমে নাই। মান বৃদ্ধি পেয়েছে। আমাদের যে মানে পৌঁছার দরকার সে মান অর্জনে আমরা প্রধানমন্ত্রীর নেতৃত্বে লড়াই চালিয়ে যাচ্ছি।’

এ বছর জেএসসি-জেডিসির গড় পাসের হার ৯৩ দশমিক শূন্য ৬ ভাগ। আলাদাভাবে জেএসসি পরীক্ষায় পাসের হার ৯২ দশমিক ৮৯ ভাগ। জেডিসিতে পাসের হার ৯৪ দশমিক শূন্য ২ ভাগ।

আরও পড়ুন- 

পিইসিতে পাসের হার ৯৮ দশমিক ৫১

/এসএমএ/ এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম