নদী দখল ও দূষণকারীরা এযুগের রাজাকার: নৌপরিবহন মন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ ডিসেম্বর ২০১৬, ১৫:৫৬আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৬, ১৫:৫৯

শাজাহান খান নদী দখল ও দূষণকারীরা এযুগের রাজাকার বলে মন্তব্য করছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান। বৃহস্পতিবার সকালে সিরডাপ মিলনায়তনে ‘নদনদী দখল ও দূষণ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি’ শীর্ষক দিনব্যাপী সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন।
নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেন, ‘বুড়িগঙ্গা, বালু, শীতলক্ষ্যা ও তুরাগ নদীর দূষণমুক্তির জন্য দূষণের উৎসমুখ বন্ধের ব্যবস্থা করা হয়েছে, কাজ চলমান রয়েছে। বুড়িগঙ্গা নদীর তলদেশ হতে পরীক্ষামূলকভাবে ৮.৫০ লাখ ঘনমিটার বর্জ্য উত্তোলন করা হয়েছে। নদীর তীর দখল ও দূষণরোধ, অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং নৌপথ  খনন ও সংরক্ষণ কার্যক্রম জোরদার করা হবে। দখল ও দূষণকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।’
মন্ত্রী বলেন, ‘সরকারের গত মেয়াদে বিআইডব্লিউটিএ ১৩টি ড্রেজার সংগ্রহ করেছে। আরও ২০টি ড্রেজার সংগ্রহের কার্যক্রম চলমান রয়েছে। নদীর তলদেশ থেকে বর্জ্য উত্তোলনের জন্য তিনটি এক্সকাভেটর ক্রয় করা হয়েছে, আরও ৬টি এক্সকাভেটর ক্রয় প্রক্রিয়াধীন রয়েছে।’
নৌপরিবহন মন্ত্রী বলেন, ‘ঢাকার চারদিকে নদী তীরের উচ্ছেদকৃত ভূমি পুনরায় যাতে দখল না হয়, সেজন্য বুড়িগঙ্গা, তুরাগ ও শীতলক্ষ্যা নদীর তীর প্রটেকশনসহ ২০ কিলোমিটার ওয়াকওয়ে নির্মাণ করা হয়েছে।চলতি মেয়াদে আরও  ৫০ কিলোমিটার ওয়াকওয়ে নির্মাণ করা হবে।পর্যায়ক্রমে ঢাকা শহরের দু’পাশে ২৪০ কিলোমিটার ওয়াকওয়ে নির্মাণ করা  হবে ।’ 

শাজাহান খান বলেন, ‘‘২০১৩ সালে ‘জাতীয় নদী রক্ষা কমিশন’ গঠন করা হয়েছে। কমিশনের উদ্যোগে ১২৪ কিলোমিটার দীর্ঘ পাবনার বড়াল নদী উদ্ধার করা হয়েছে। নদীতে বাঁধ দিয়ে তৈরি রাস্তা অপসারণ করে ব্রিজ নির্মাণ করা হচ্ছে।’

মন্ত্রী আরও জানান, ‘সরকার নদীর দখল ও দূষণরোধে শক্তিশালী কমিটি গঠন করেছে। কর্ণফুলীসহ ঢাকার চারপাশের নদীগুলোকে দখল ও দূষণমুক্ত করতে নৌবাহিনী সহযোগিতা করবে।’

জাতীয় নদী রক্ষা কমিশন বাংলাদেশের নদনদী দখল, দূষণ প্রতিরোধ এবং জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে দিনব্যাপী সেমিনারের আয়োজন করে।  এ সেমিনারে বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার শতাধিক প্রতিনিধি অংশ নেন।

সেমিনারে তিনটি প্রবন্ধ উপস্থাপন করা হয়। প্রবন্ধগুলো হলো- ১. ঢাকা শহরের চারপাশের নদীর (বুড়িগঙ্গা, আদি বুড়িগঙ্গা, তুরাগ, বালু ও শীতলক্ষ্যা) দখল, দূষণ ও  তার  সমাধান; ২. বাংলাদেশের নদনদী দূষণ, দখল, নিয়ন্ত্রণ ও জীববৈচিত্র্য উন্নয়ন ও সংরক্ষণ এবং ৩. আন্তঃদেশীয় নদীর দূষণ, দখল, বর্তমান অবস্থা ও করণীয়।

প্রবন্ধ তিনটি উপস্থাপন করেন  ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এমিরেটাস ড. আইনুন নিশাত, জাতীয় নদী রক্ষা কমিশনের সদস্য ড. মমিনুল হক সরকার ও সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেস (সিইজিআইএস)-এর ডেপুটি নির্বাহী পরিচালক মালিক ফিদা আবদুল্লাহ খান।

জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান মো. আতাহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব অশোক মাধব রায়, জাতীয় নদী রক্ষা কমিশনের সার্বক্ষণিক সদস্য মো. আলাউদ্দিন, পানি উন্নয়ন বোর্ডের সাবেক মহাপরিচালক এইচ এস মোহাদ্দেদ ফারুক, বুয়েটের পানি সম্পদ কৌশল বিভাগের প্রফেসর ড. উম্মে কুলসুম নভেরা এবং পরিবেশ অধিদফতরের পরিচালক ড. সুলতান আহমেদ প্রমুখ।

/সিএ / এপিএইচ/
আরও পড়ুন:  
রাষ্ট্রদূতকে তলব: রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারকে চিঠি

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম