প্রতিবেদনে আপত্তিকর শব্দ: হাইকোর্টে হাজিরা দিলেন গাইবান্ধার এসপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জানুয়ারি ২০১৭, ১৭:০০আপডেট : ০২ জানুয়ারি ২০১৭, ১৭:১০

হাইকোর্ট ‘বাঙালি’ শব্দের আগে ‘দুষ্কৃতকারী’ শব্দ ব্যবহারের কারণ ব্যাখ্যা করতে হাইকোর্টের করা তলবে গাইবান্ধার পুলিশ সুপার (এসপি) মো. আশরাফুল ইসলাম আজ সোমবার রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ে হাজিরা দিয়েছেন।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু সাংবাদিকদের বলেন, ‘গাইবান্ধার এসপি আদালতে হাজির হয়ে সাঁওতালদের ঘটনায় তৈরি প্রতিবেদনে ব্যবহৃত শব্দের ব্যাখ্যা দিতে এসেছিলেন। তবে আজ  সুপ্রিম কোর্ট হঠাৎ ছুটি ঘোষণা করায় তিনি রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ে হাজিরা দেন।
এর আগে গত ১২ ডিসেম্বর ‘বাঙালি’ শব্দের আগে ‘দুষ্কৃতকারী’ শব্দ ব্যবহারে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করায় গাইবান্ধার জেলা প্রশাসক (ডিসি) আবদুস সামাদকে ক্ষমা করলেও একই শব্দ প্রয়োগের ব্যাখ্যা দিতে  গাইবান্ধার এসপিকে তলব করেন হাইকোর্ট। বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। ২ জানুয়ারি তাকে সশরীরে হাজির হতে বলা হয়।
ওইদিন গাইবান্ধার জেলা প্রশাসক (ডিসি) আবদুস সামাদ তার ব্যাখ্যায়  বলেন, সাঁওতালদের ঘটনায় এসপির দেওয়া প্রতিবেদনের আলোকে তিনি হাইকোর্টে প্রতিবেদন দেওয়ায় শব্দটি রয়ে গেছে। ডিসির এ ব্যাখ্যার পরিপ্রেক্ষিতে একই বিষয়ে ব্যাখ্যা দিতে এসপিকে তলব করেন আদালত।
গত ৬ ডিসেম্বর ‘বাঙালি’ শব্দের আগে ‘দুষ্কৃতকারী’ শব্দ ব্যবহারের ব্যাখ্যা দিতে গাইবান্ধার ডিসিকে তলব করেন হাইকোর্ট। তাকে সশরীরে হাজির হয়ে ওই শব্দ প্রয়োগের ব্যাখ্যা দিতে বলা হয়। আদালত বলেন, ‘গাইবান্ধার জেলা প্রশাসক বাঙালিদের দুষ্কৃতকারী বলেছে। একাত্তরের আগে এটা মানা যেত।’ এরপর আদালত থেকে ডিসিকে তলব কারা হয়।

/ইউআই  /এপিএইচ/

আরও পড়ুন: 

নিঃশর্ত ক্ষমা চাইলেন গাইবান্ধার জেলা প্রশাসক

বাঙালি দুষ্কৃতকারী!

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম