প্রতিবেদনে আপত্তিকর শব্দ

গাইবান্ধার এসপিকে ৮ জানুয়ারি আদালতে হাজিরের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জানুয়ারি ২০১৭, ১২:০৩আপডেট : ০৪ জানুয়ারি ২০১৭, ১২:০৬

হাইকোর্ট

সাঁওতাল ইস্যুতে দেওয়া তদন্ত প্রতিবেদনে ‘বাঙালি’ শব্দের আগে ‘দুষ্কৃতকারী’ ব্যবহারের কারণ ব্যাখ্যা করতে গাইবান্ধার পুলিশ সুপার (এসপি) মো. আশরাফুল ইসলামকে আগামী ৮ জানুয়ারি আদালতে হাজির হওয়ার নিদেশ দিয়েছেন হাইকোর্ট।  আজ বুধবার আদালত এ নির্দেশ দেন।

এর আগে সোমবার (২ জানুয়ারি) গাইবান্ধার এসপি হাইকোর্টে হাজির হাওয়ার কথা ছিল। বিচারপতি বজলুর রহমানের মারা যাওয়ায় তার প্রতি শ্রদ্ধা জানিয়ে ওইদিন আদালত বন্ধ ঘোষণা করায় তিনি রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ে হাজিরা দিয়েছেন।
এর আগে গত ১২ ডিসেম্বর ‘বাঙালি’ শব্দের আগে ‘দুষ্কৃতকারী’ শব্দ ব্যবহারে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করায় গাইবান্ধার জেলা প্রশাসক (ডিসি) আবদুস সামাদকে ক্ষমা করলেও একই শব্দ প্রয়োগের ব্যাখ্যা দিতে গাইবান্ধার এসপিকে তলব করেন হাইকোর্ট। বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। ২ জানুয়ারি তাকে সশরীরে হাজির হতে বলা হয়।
গত ৬ ডিসেম্বর ‘বাঙালি’ শব্দের আগে ‘দুষ্কৃতকারী’ শব্দ ব্যবহারের ব্যাখ্যা দিতে গাইবান্ধার ডিসিকে তলব করেন হাইকোর্ট। তাকে সশরীরে হাজির হয়ে ওই শব্দ প্রয়োগের ব্যাখ্যা দিতে বলা হয়। আদালত বলেন, ‘গাইবান্ধার জেলা প্রশাসক বাঙালিদের দুষ্কৃতকারী বলেছে। একাত্তরের আগে এটা মানা যেত।’ এরপর আদালত থেকে ডিসিকে তলব কারা হয়।

/ইউআই/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের