বিএনপি নির্বাচনে আসবে, প্রস্তুতি নিন: শেখ হাসিনা

পাভেল হায়দার চৌধুরী
০৪ জানুয়ারি ২০১৭, ২২:৫২আপডেট : ০৪ জানুয়ারি ২০১৭, ২৩:১২

প্রধানমন্ত্রী শেখ হাসিনা
বিএনপি আগামী নির্বাচনে অংশ নেবে ধরে নিয়েই দলের নেতা-কর্মীদের নির্বাচনের সকল প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার রাতে আওয়ামী কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টামণ্ডলীর যৌথসভায় এ নির্দেশ দেন তিনি। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সন্ধ্যা ৬টায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।
দুই ঘণ্টাব্যাপী ওই বৈঠক শেষে বেরিয়ে দলের একজন গুরুত্বপূর্ণ নেতা জানান, বৈঠকে উপদেষ্টা পরিষদের সদস্য রশিদুল আলম এ প্রসঙ্গ তুললে প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপি নির্বাচন করবে ধরে নাও। তাই আগামী নির্বাচনে সুইং ( দোদুল্যমান) ভোটারদের ভোট পাওয়ার জন্য কাজ করতে হবে।’ তাদের কাছে টানার জন্য এ জন্য দলের সবাইকে কাজ করার পরামর্শ দেন তিনি।
আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর একজন সদস্য জানান, সভায় নির্বাচন কমিশন গঠনের বিষয়ে রাষ্ট্রপতির সঙ্গে আসন্ন বৈঠকের করণীয় নিয়ে আলোচনা হয়। এসময় উপদেষ্টামণ্ডলীর সদস্য এইচ টি ইমামকে আহ্ববায়ক করে ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। এই কমিটি রাষ্ট্রপতির কাছে আওয়ামী লীগের প্রস্তাবনার রূপরেখা তৈরি করবে যা আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার অনুমোদনের পর চূড়ান্ত করা হবে।
/পিএইচসি/টিএন/

আরও পড়ুন: ‘কখনও ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য হতে পারিনি’

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান