এখন থেকে ৬ বছর পরেই স্থায়ী হবে আনসারদের চাকরি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জানুয়ারি ২০১৭, ১৩:৫৮আপডেট : ০৯ জানুয়ারি ২০১৭, ১৪:২০

সোমবার মন্ত্রিপরিষদের সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি-বাসস

আনসার সদস্যদের চাকরি এখন থেকে ৬ বছর পরেই স্থায়ী হবে। মানবিক দৃষ্টিকোণ থেকে এ উদ্যোগ নিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন মন্ত্রিপরিষদ। আগে এজন্য সময় লাগতো নিরবচ্ছিন্নভাবে ৯ বছর।

সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ সভায় এ সংশোধনী এনে ‘ব্যাটালিয়ন আনসার (সংশোধন) আইন-২০১৬’ এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিপরিষদ।  

সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ‘বিদ্যমান আনসার আইনটি ১৯৯৫ সাল করা হয়েছিল। এই আইনের ৬(ক) ধারা অনুযায়ী নয় বছর চাকরি করার পর স্থায়ী হতেন আনসার সদস্যরা। তবে সংশোধিত আইন অনুযায়ী স্থায়ীকরণের এ সময়সীমা ছয় বছর করা হয়েছে।’

/এসআই/এসএনএইচ/টিএন/

আরও পড়ুন: আরও ১৭ বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে আসাম

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম