বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের নতুন পরিচালনা পর্ষদ গঠিত হয়েছে। বৃহস্পতিবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের আর্টিকেলস্ অব অ্যাসোসিয়েশনের অনুচ্ছেদ ৩৮ অনুযায়ী এ বোর্ড পুনর্গঠিত হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১১ জানুয়ারি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জারিকৃত প্রজ্ঞাপনের মাধ্যমে এ পর্ষদ গঠিত হয়েছে। বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ারমার্শাল মোহাম্মদ ইনামুল বারীকে চেয়ারম্যান করে ১৩ সদস্যের বোর্ড গঠিত হয়।
পরিচালনা বোর্ডে রয়েছেন, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সিনিয়র সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, সাবেক সচিব মো. নজরুল ইসলাম খান, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান, বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চীফ, বিমান বাহিনীর সহকারী প্রধান (অপারেশন অ্যান্ড ট্রেনিং), সাবেক অতিরিক্ত সচিব তাপস কুমার রায়, বিজিএমইএ সভাপতি মো. সিদ্দিকুর রহমান, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার তানজিবুল আলম, ইমার্জিং রিসোর্সে লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নুর ই খোদা আব্দুল মবিন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও।
- আরও ৮ দলকে সংলাপে ডেকেছেন রাষ্ট্রপতি
- বিমানে যান্ত্রিক ত্রুটি: তদন্ত প্রতিবেদন যাচ্ছে প্রধানমন্ত্রীর কাছে
/সিএ/








