রাষ্ট্রপতির সংলাপ ব্যর্থ হলে দেশে অস্থিরতা সৃষ্টি হবে: ন্যাপ মহাসচিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জানুয়ারি ২০১৭, ১৪:০৪আপডেট : ২২ জানুয়ারি ২০১৭, ১৪:০৪

শ্রদ্ধা নিবেদন ও স্মরণ সভায় ন্যাপ নেতারা বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) মহাসচিব এম. গোলাম মোস্তফা ভূঁইয়া বলেছেন, ‘রাষ্ট্রপতির সংলাপের মাধ্যমে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন সম্ভব হবে। তবে সরকারের একগুয়েমির কারণে সংলাপ ব্যর্থ হলে দেশের রাজনীতিতে আবারও অস্থিরতা সৃষ্টি হতে পারে। যা কল্যাণকামী রাষ্ট্রের জন্য শুভ লক্ষণ নয়।’

রবিবার দুপুরে নয়াপল্টনস্থ যাদু মিয়া মিলনায়তনে ‘মজলুম জননেতা মওলানা ভাসানীর স্বদেশ প্রত্যাবর্তন দিবস স্মরণে’ ন্যাপ আয়োজিত শ্রদ্ধা নিবেদন ও স্মরণ সভা তিনি এসব কথা বলেন।

সভায় ঢাকা মহানগর আহ্বায়ক সৈয়দ শাহজাহান সাজুর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ন্যাপের প্রেসিডিয়াম সদস্য মো. মঞ্জুর হোসেন ঈসা, সম্পাদক মো. কামাল ভূঁইয়া, নগর সদস্য সচিব মো. শহীদুননবী ডাবলু, নগর নেতা আবদুল্লাহ আল কাউছারী, যুব ন্যাপের যুগ্ম সমন্বয়কারী জিল্লুর রহমান পলাশ, জাতীয় ছাত্র কেন্দ্রের যুগ্ম সমন্বয়কারী সোলায়মান সোহেল প্রমুখ।

ভাসানীর প্রতিকৃতিতে ন্যাপ নেতাদের শ্রদ্ধা নিবেদন ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভূঁইয়া বলেন, ‘নির্বাচন কমিশন গঠন করতে জনগণের চোখের ভাষা বুঝতে হবে। তা না হলে সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন করা সম্ভব হবে না।’

তিনি আরও বলেন, ‘মওলানা ভাসানীকে বাদ দিয়ে বাংলাদেশের কোনও ইতিহাস নির্মাণ করা সম্ভব নয়। তাকে বাদ দিয়ে যারা মুক্তিযুদ্ধের চেতনা আর জাতীয়তাবাদের কথা বলে মুখে ফেনা তোলেন তারা মূলত আত্ম প্রবঞ্চক। তবে ইতিহাসের গতিধরায় মওলানা ভাসানী টিকে থাকবেন।’

/এসটিএস/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক