সাভার থানার এসআইয়ের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

আদালত প্রতিবেদক
২৪ জানুয়ারি ২০১৭, ১৭:০০আপডেট : ২৪ জানুয়ারি ২০১৭, ১৭:০৩

সাভার থানার এসআইয়ের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা সাভার থানার এসআই কবির হোসেনসহ চার জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করেছেন সাভারের এক সাংবাদিক। গতকাল সোমবার সাভার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মিঠুন সরকার ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতে নালিশি মামলা করেন। 

মামলার বাদী মিঠুন সরকার বাংলা ট্রিবিউনকে জানান, ঢাকার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মো. মোস্তাফিজুর রহমানের আদালতে চাঁদাবাজির অভিযোগে সাভার থানার এসআই কবির হোসেন এবং স্বরবর্ণ মাল্টিমিডিয়ার তিন পরিচালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরও জানান, বিচারক জবানবন্দি গ্রহণ করে সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মামলাটি এফআইআর হিসেবে রেকর্ড করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।

মামলার অপর তিন আসামি হলেন-স্বরবর্ণ মাল্টিমিডিয়ার তিন পরিচালক অভিজিৎ রায় ওরফে অজয়, বিজয় চন্দ্র রায় এবং রফিকুল ইসলাম।

মামলায় বলা হয়, গত ২২ জানুয়ারি রাত আটটার সময় আসামিরা একসঙ্গে সাভার ওয়াপদা রোডে বাদীর অফিসে প্রবেশ করে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এক পর্যায়ে অজয় ও বিজয় বাদীর শার্টের কলার ধরে কিলঘুষি মারতে থাকে। বিজয় লোহার রড দিয়েও বাদীকে প্রহার করে। এসময় এসআই কবির ও রফিকুল ধারালো ছুরি বাদীর পেটে ধরে রাখে এবং বিজয় বাদীকে বলে, ‘তোর এত বড় সাহস, আমাদের প্রতিষ্ঠানের বিরুদ্ধে রিপোর্ট করেছিস। তোর রিপোর্টের কারণে আমাদের প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। আমাদের এক লাখ টাকা চাঁদা দে। নাহলে তোকে মেরে লাশ গুম করে দিবো।’ এসময় বাদী ভয়ে চিৎকার দিলে আশেপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে।

/এসআইটি/এএআর/ আপ-এমডিপি/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম