কোনও অবস্থাতেই অতিরিক্ত ওজনবাহী গাড়ি চলতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জানুয়ারি ২০১৭, ১৭:২৮আপডেট : ২৪ জানুয়ারি ২০১৭, ১৭:৩১

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, কোনও অবস্থাতেই অতিরিক্ত ওজনবাহী গাড়ি মহাসড়কে চলতে দেওয়া হবে না। মঙ্গলবার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের সময় সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

১২ দফা দাবিতে গত দু’দিন ধরে ধর্মঘট পালন করছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। উদ্ভূত সমস্যা সমাধানের জন্য ঐক্য পরিষদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন তিনি।

বৈঠকের এক ফাঁকে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘তাদের দাবি পর্যালোচনা করা হচ্ছে। আশা করি একটি সমাধানে পৌঁছানো যাবে। তবে কোনও অবস্থাতেই ওভারলোডেড (অতিরিক্ত ওজনবাহী) গাড়ি চলতে দেওয়া হবে না।’

মালিক-শ্রমিক ঐক্য পরিষদের চাঁদাবাজির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘অভিযোগের কথা শুনেছি। কিন্তু সুনির্দিষ্ট কোনও অভিযোগ পাইনি। সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।’ মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ বৈঠক শুরু হয়। এখন চলছে। বৈঠকে নৌমন্ত্রী শাহজাহান খান উপস্থিত আছেন।

/জেইউ/এসটি/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম