পেনশন সুবিধাসহ ৩ দফা দাবি ইউপি সচিবদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জানুয়ারি ২০১৭, ১৭:১৩আপডেট : ২৯ জানুয়ারি ২০১৭, ১৭:১৮

পেনশন সুবিধাসহ ৩দফা দাবিতে ইউপি সচিবদের অবস্থান কর্মসূচি আর্থিক নিরাপত্তার জন্য পেনশন সুবিধাসহ ৩দফা দাবি জানিয়েছেন ইউনিয়ন পরিষদের সচিবরা। দাবি আদায়ে সরকারের টনক না নড়লে পরবর্তী সময়ে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।  রবিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক অবস্থান কর্মসূচিতে তারা এসব দাবি জানান।

বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতির (বাপসা) ব্যানারে দাবি আদায়ে দুই দিনব্যাপী এ অবস্থান কর্মসূচি পালন করছে সারাদেশ থেকে আগত ইউনিয়ন পরিষদের সচিবরা। তাদের অন্য দাবিগুলো হলো ইউপি সচিবদের পদবি পরিবর্তন করে ১০ম গ্রেডে (মুখ্য কর্মকর্তা) কর্মকর্তার মর্যাদা প্রদান ও সরকারি কোষাগার থেকে বেতন-ভাতা দিতে হবে।

অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, একুশ শতকে তথ্য প্রযুক্তির এই যুগে দেশের সাধারণ মানুষের আর্থ সামাজিক অধিকার প্রতিষ্ঠা, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও নাগরিক সেবাদানে ইউনিয়ন পরিষদ একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি গ্রাম বাংলার প্রতিটি মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব ধরনের নাগরিক সেবাদান, দারিদ্র্যনিরসন, দুর্যোগ, মহামারি, পারিবারিক কলহসহ যেকোনও ধরনের বিপদে-আপদে সর্বক্ষণ পাশে থাকে। ইউনিয়ন পর্যায়ে এমন কোনও উন্নয়ন কর্মকাণ্ড নেই, যেখানে ইউনিয়ন পরিষদের ছোঁয়া পাওয়া যাবে না। আর এই সব কাজে সবচেয়ে অবদান বেশি হলো ইউপি সচিবদের।

বক্তারা বলেন, ইউপি রাজস্ব তহবিলের আয়-ব্যয় কর্মকর্তার দায়িত্ব পালন, সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উন্নয়ন তহবিলের আয়-ব্যয়ের দায়িত্ব পালন, তথ্য কর্মকর্তার দায়িত্ব পালন, ইউনিয়ন পরিষদের উন্নয়ন পরিকল্পনা, বাজেট প্রণয়ন, অফিস ব্যবস্থাপনা ও হিসাব রক্ষণ কর্মকর্তার দায়িত্ব পালনসহ বিভিন্ন ধরনের দায়িত্ব পালন করতে হয়।

বক্তারা আরও বলেন, এতসব দায়িত্ব পালন করার পরও বাংলাদেশে ৪ হাজার ৫৭১ জন ইউপি সচিবকে মাস শেষে বেতন নিতে হলে কেন্দ্রীয় সরকারের বরাদ্দপত্র, উপজেলা প্রশাসনের বরাদ্দপত্র এবং বরাদ্দের খাত অনুসন্ধান করতে হয়। সরকারি কর্মকর্তাদের সুযোগ সুবিধা থেকে ইউপি সচিবরা বঞ্চিত। চাকরি শেষে নিজের এবং পরিবারের আর্থিক নিরাপত্তার জন্য নেই কোনও পেনশন ব্যবস্থা। যদিও অবসরকালীন কিছু টাকা দেওয়ার বিধান রাখা হয়েছে কিন্তু সেই টাকা উত্তোলনে সচিবদের অনেক বেশি বিড়ম্বনার মুখোমুখি হতে হয়।

বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতির (বাপসা) সভাপতি শেখ হাবিবুর রহমান, মহাসচিব, মো. মাসুদ পারভেজ, আতাউল করিম, মো. জিয়াউর রহমান, মো. মাহবুবুল আলমসহ সারাদেশ থেকে আগত দুই শতাধিক ইউনিয়ন পরিষদের সচিবরা অংশ নেন। 

/আরএআর/এমএনএইচ/

 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ